বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সমঝোতা চুক্তির খসড়া দেখতে চায় ইসরায়েল, প্রত্যাখান যুক্তরাষ্ট্রের এআই প্রযুক্তির ব্যাপক প্রসারে চাকরির বাজারে পতন, ১২ হাজার ডিগ্রি বাতিল চীনে শাপলা হত্যাকাণ্ডে নিজেদের দায় অস্বীকার করল মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপা সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা স্বপ্নে জীবিত দেখে মৃত্যুর ১৮ দিন পর কবর খনন, এলাকাজুড়ে চাঞ্চল্য ‘দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ইনসাফভিত্তিক নেতৃত্ব গড়ার সময় এখনই’ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি  ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি

এবার ২ লাখ ফলদ চারা রোপণ করবে আসসুন্নাহ ফাউন্ডেশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পরিবেশ সুরক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং দরিদ্র জনগোষ্ঠীর স্বাবলম্বিতা নিশ্চিত করার লক্ষ্যে সারাদেশে ২ লাখ ফলদ বৃক্ষের চারা বিতরণ ও রোপণের উদ্যোগ নিয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও জনপ্রিয় ইসলামি আলোচক শায়খ আহমাদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এ কর্মসূচির ঘোষণা দেন।

তিনি জানান, এর আগে আস-সুন্নাহ ফাউন্ডেশন দেশের বিভিন্ন এলাকায় ৫ লক্ষাধিক বৃক্ষরোপণ করেছে। সেই ধারাবাহিকতায় চলতি বছর আরও ২ লাখ ফলদ বৃক্ষের চারা বিতরণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, মোট ২ লাখ চারার মধ্যে-  ১ হাজার ফলদ বাগান তৈরির জন্য বিতরণ করা হবে ১ লাখ চারা;  বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে দেওয়া হবে ৫০ হাজার চারা;    সাধারণ মানুষের মধ্যে বিতরণ করা হবে আরও ৫০ হাজার চারা।

বিতরণকৃত চারার মধ্যে থাকবে আম, লিচু, লেবু ও পেয়ারার মতো ফলদ গাছ।

আহমাদুল্লাহ বলেন, শহরে বসবাসকারী অনেক মানুষের পক্ষে ইচ্ছা থাকলেও নিজস্ব ফলের বাগান করা সম্ভব হয় না। তারা চাইলে সামান্য অর্থের মাধ্যমে গ্রামে বসবাসরত কোনো দরিদ্র বৃক্ষপ্রেমীকে ফলের চারা বা একটি বাগান উপহার দিতে পারেন।

তার ভাষ্য, এ উদ্যোগের মাধ্যমে একদিকে যেমন পরিবেশ রক্ষায় অবদান রাখা সম্ভব হবে, অন্যদিকে দরিদ্র পরিবারগুলোর জন্য দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সহায়তার পথও তৈরি হবে। পাশাপাশি এটি সাদাকায়ে জারিয়ার একটি উত্তম মাধ্যম হতে পারে।

প্রকল্পে অংশগ্রহণের জন্য নির্ধারিত অনুদানের পরিমাণ-

১টি চারা: ৭৫ টাকা

২০টি চারা: ১,৫০০ টাকা

১০০টি চারার একটি বাগান: ৭,৫০০ টাকা

এ ছাড়া যেকোনো পরিমাণ অর্থ অনুদান দেওয়ার সুযোগ রয়েছে।

বিস্তারিত তথ্য ও অনুদানের জন্য আস-সুন্নাহ ফাউন্ডেশনের ওয়েবসাইটে যোগাযোগ করা যাবে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ