বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের নতুন বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ ১৮,৪৫৯ কোটি টাকা ৭ দশকের প্রথা ভেঙে সৌদিতে ভারতের প্রথম অমুসলিম রাষ্ট্রদূত ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এভিয়েশন হাবে উন্নীত করার মহাপরিকল্পনা

কোকা-কোলার পরিবর্তে বাজারে প্যালেস্টাইন কোলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের বর্বরোচিত যুদ্ধ শুরু হওয়ার পর বিশ্বজুড়ে ইসরায়েলি পণ্য বর্জনের ঝড় ওঠে। এরই ধারাবাহিকতায় ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে সুইডেনের মালমো শহরে ‘প্যালেস্টাইন কোলা’ নামে কোমল পানীয় উৎপাদন শুরু করেছেন দুই ফিলিস্তিনি ভাই। খবর মিডল ইস্ট মনিটর।

মঙ্গলবার (৫ মার্চ) দেশটির মালমো শহরে পানীয়টি উন্মোচন করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিলিস্তিনের সঙ্গে সংহতি জানানো এমন বেশ কয়েকটি পেজ থেকে দুই ভাইয়ের প্যালেস্টাইন কোলা তৈরির ভিডিও পোস্ট করা হয়েছে।

সেখানে বলা হয়, ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করে তারা এই কোমল পানীয় তৈরি করছেন। এসময় উপস্থিত ক্রেতা ও লোকজনকে উল্লাসে হাত তালি দিতে এবং ‘প্যালেস্টাইন কোলা’ কেনার জন্য এগিয়ে আসতে দেখা যায়।

গত ৭ অক্টোবর থেকে গাজায় নির্বিচারে হামলা করে আসছে ইসরায়েল। ইতিমধ্যে গাজায় ইসরায়েলি হামলায় ৩০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং ৭২ হাজারের বেশি আহত হয়েছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ