বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের নতুন বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ ১৮,৪৫৯ কোটি টাকা ৭ দশকের প্রথা ভেঙে সৌদিতে ভারতের প্রথম অমুসলিম রাষ্ট্রদূত ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এভিয়েশন হাবে উন্নীত করার মহাপরিকল্পনা

যেকোনও সময় রাখাইনের গুরুত্বপূর্ণ অঞ্চল দখলের নেবে বিদ্রোহীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

মিয়ানমারের রাখাইনের রাথডং শহরে দেশটির জান্তা বাহিনীর বিভিন্ন ঘাঁটিতে হামলা চালিয়েছে স্থানীয় সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)।

বিদ্রোহীদের একটি সূত্র জানিয়েছে, যেকোনও সময় গুরুত্বপূর্ণ অঞ্চল রাথডং আরাকান আর্মির নিয়ন্ত্রণে চলে আসবে।

জান্তার সেনারা ইতোমধ্যে দুটি ঘাঁটি ছেড়ে চলে গেছে। কিন্তু তারা আবার ৫৩৮নং ব্যাটালিয়নে জড়ো হচ্ছে।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, “সেনারা ৫৩৮নং ব্যাটালিয়ন রক্ষার চেষ্টায় আছে। ২২ নং ডিভিশনের সেনারা যারা ৫৩৬নং ব্যাটালিয়নে ছিল তারা ৫৩৮নং ব্যাটালিয়নে যোগ দিয়েছে। টানা কয়েক ঘণ্টা তীব্র গোলাগুলি হয়েছে।”

ধারণা করা হচ্ছে, জান্তা বাহিনীর সব ব্যাটালিয়নের পতন হবে এবং সেগুলোতে বিদ্রেোহীদের নিয়ন্ত্রণ স্থাপিত হবে।

গত ১৪ জানুয়ারি ইয়ে সো চোং ট্যাকটিক্যাল অপারেশন কমান্ড ঘাঁটি ছেড়ে চলে যায় জান্তা সেনারা। পরের দিন এই ঘাঁটির কমান্ডারসহ ১০০ সেনা আত্মসমর্পণ করেন।

রাখাইন থেকে জান্তা বাহিনীকে পুরোপুরি হটিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে রাখাইন আর্মি। আর যতক্ষণ পর্যন্ত সেনারা চলে না যাচ্ছে ততক্ষণ হামলা অব্যাহত থাকবে বলে জানিয়েছে তারা।

জান্তা বাহিনীকে ইতোমধ্যে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছে আরাকান আর্মি। তারা জানিয়েছে, যেসব সেনা এখন আত্মসমর্পণ করবেন তাদের ক্ষমা করে দেওয়া হবে। সূত্র: নারিনজারা নিউজ

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ