বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের নতুন বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ ১৮,৪৫৯ কোটি টাকা ৭ দশকের প্রথা ভেঙে সৌদিতে ভারতের প্রথম অমুসলিম রাষ্ট্রদূত ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এভিয়েশন হাবে উন্নীত করার মহাপরিকল্পনা

গাজায় হামাসের হাতে ইসরায়েলি মন্ত্রীর ভাই নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

গাজা উপত্যকায় ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের হামলায় ইসরায়েলের একজন ব্রিগেড কমান্ডার ও উগ্র ইসরায়েলি মন্ত্রী স্মোটরিচের চাচাতো ভাই নিহত হয়েছেন।

এই নিয়ে ইসরায়েলের স্বীকারোক্তি অনুযায়ী গাজায় স্থল আগ্রাসন চালাতে গিয়ে মোট ২৪৮ দখলদার সেনা নিহত হল। যদিও প্রকৃত নিহতের সংখ্যা আরও অনেক বেশি বলে দাবি হামাসের।

ইসরায়েলি সেনাবাহিনী শনিবার রাতে এক ঘোষণায় বলেছে, দক্ষিণ গাজায় শুক্রবার এক সংঘর্ষে মেজর অ্যামিশার বেন ডেভিড নিহত হয়েছেন। ৪৩ বছর বয়সি এই দখলদার সেনা কর্মকর্তা ইসরায়েলের ‘ওজ’ কমান্ডো ব্রিগেডের কমান্ডার ছিলেন।

একই সংঘর্ষে আরেক সেনা কর্মকর্তা গুরুতর আহত হয়েছে এবং তাকে ইসরায়েলের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু মন্ত্রিসভার উগ্র অর্থমন্ত্রী বেজালাল স্মোটরিচ নিজের এক্স পেজে দেওয়া এক পোস্টে জানিয়েছেন, নিহত মেজর অ্যামিশার তার আপন চাচাতো ভাই। তিনি গত গ্রীষ্মে নিহত সেনার সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করে লিখেছেন, অ্যামিশারের সঙ্গে তিনি একসঙ্গে বেড়ে উঠেছেন এবং তার সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।

নিহত ইসরায়েলি সেনা কমান্ডার জর্ডান নদীর পশ্চিম তীরে ফিলিস্তিনি ভূখণ্ড জবরদখল করে নির্মিত ইহুদি বসতি ‘এলি’র অধিবাসী ছিলেন।

শনিবার তার নিহত হওয়ার খবর প্রকাশিত হওয়ার পর প্রতিক্রিয়া জানিয়েছেন এলি’র মেয়র অ্যারিয়েল এলমালিয়াচ। তিনি লিখেছেন, অ্যামিশারের নিহত হওয়ার খবর ছিল তার বুকে ছুরি বসিয়ে দেওয়ার মতো আঘাত। অ্যামিশারের সঙ্গে তিনি একটি সামরিক একাডেমিকে অংশ নিয়েছিলেন।

গাজা উপত্যকায় আগ্রাসন চালাতে গিয়ে এর আগে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর এক জ্ঞাতি ভাই নিহত হন। এরপর নিহত হন ইসরায়েলের এক সাবেক সেনাপ্রধানের ছেলে। সবশেষ অর্থমন্ত্রীর চাচাতো ভাইয়ের নিহত হওয়ার খবর প্রকাশিত হল। সূত্র: টাইমস অব ইসরায়েল

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ