বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের নতুন বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ ১৮,৪৫৯ কোটি টাকা ৭ দশকের প্রথা ভেঙে সৌদিতে ভারতের প্রথম অমুসলিম রাষ্ট্রদূত ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এভিয়েশন হাবে উন্নীত করার মহাপরিকল্পনা

সৌদিতে কবে শুরু রোজা? জানা যাবে আজ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

সৌদিতে রোজা কবে তা জানা যাবে আজ। দেশটির চাঁদ দেখা কমিটি রোববার (১০ মার্চ) এ বিষয়টি নিশ্চিত করবে। যদি আজ রমজান মাসের চাঁদ দেখা যায় তবে আগামীকাল (১১ মার্চ) থেকেই দেশটিতে রমজান শুরু হবে। আর যদি আজ চাঁদ দেখা না যায় তবে সৌদিতে আগামী মঙ্গলবার (১২ মার্চ) প্রথম রোজা।

রোববার (১০ মার্চ) সন্ধ্যায় রমজানের চাঁদ দেখার জন্য দেশের সব মুসলিমকে আহ্বান জানিয়েছে সৌদির সুপ্রিম কোর্ট। কোথাও চাঁদ দেখা গেলে সঙ্গে সঙ্গেই তা চাঁদ দেখা কমিটিকে জানাতে হবে।

সৌদির উম্ম আল কুরা ক্যালেন্ডার অনুসারে, রোববার (১০ মার্চ) শাবানের ২৯ তারিখ। স্থানীয় কর্তৃপক্ষ সৌদির বাসিন্দাদের অনুরোধ করেছেন যে, তারা খালি চোখে বা দূরবীনের সাহায্যে যদি চাঁদ দেখতে পান তবে সঙ্গে সঙ্গে তাদের কাছে সে খবর পৌঁছে দিতে।

এদিকে সংযুক্ত আরব আমিরাতেও আজ চাঁদ দেখা গেলে কাল থেকে রমজান শুরু। দেশটির চাঁদ দেখা কমিটি রোববার সন্ধ্যায় এ বিষয়টি নিশ্চিত করবে। আমিরাতের কোথাও চাঁদ দেখা গেলে তা স্থানীয় কর্তৃপক্ষকে অবহিত করার জন্য বাসিন্দাদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ