বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের নতুন বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ ১৮,৪৫৯ কোটি টাকা ৭ দশকের প্রথা ভেঙে সৌদিতে ভারতের প্রথম অমুসলিম রাষ্ট্রদূত ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এভিয়েশন হাবে উন্নীত করার মহাপরিকল্পনা

হামাস ও হুথির শীর্ষ নেতাদের মধ্যে বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথির শীর্ষ নেতাদের মধ্যে একটি বিরল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ইসরায়েলের তাদের বিভিন্ন পদক্ষেপের সমন্বয়ের বিষয়ে আলোচনা হয়েছে বলে গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে।

গত সপ্তাহে এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে ওই প্রতিবেদনে দাবি করা হয়। এতে বলা হয, দুটি (হামাস ও ইসলামিক জিহাদ) ফিলিস্তিনি গোষ্ঠীর নেতারা, সেইসাথে মার্কসবাদী পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন, গত সপ্তাহে হুথি প্রতিনিধিদের সাথে এই ‘গুরুত্বপূর্ণ বৈঠক’ করে।

প্রতিবেদনে বলা হয়, এই গোষ্ঠীগুলো গাজা যুদ্ধের ‘পরবর্তী পর্যায়ের’ জন্য ‘প্রতিরোধের ক্ষেত্রে তাদের কার্যাবলি সমন্বয় করার প্রক্রিয়া’ নিয়ে আলোচনা করেছে।
তবে এই বৈঠক কোথায় অনুষ্ঠিত হয়েছে তা ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

ফিলিস্তিনি ও ইয়েমেনি গোষ্ঠীগুলো গাজার রাফায় সম্ভাব্য ইসরায়েলি স্থল হামলার বিষয়েও আলোচনা করেছে বলে নাম প্রকাশ না করার শর্তে সূত্রগুলো সংবাদমাধ্যমকে জানায়। সূত্র: আল জাজিরা, এএফপি

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ