বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের নতুন বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ ১৮,৪৫৯ কোটি টাকা ৭ দশকের প্রথা ভেঙে সৌদিতে ভারতের প্রথম অমুসলিম রাষ্ট্রদূত ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এভিয়েশন হাবে উন্নীত করার মহাপরিকল্পনা

এবার মালয়েশিয়া-ইন্দোনেশিয়ায় ইসরায়েলি খেজুর বয়কট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনের গাজায় ইসরাইলি বাহিনী হামলা শুরু করলে এর প্রতিবাদে বিশ্বের অনেক মুসলিম অধ্যুষিত দেশর জনগণ ইসরাইলি পণ্য বর্জন করতে শুরু করেন।

পবিত্র রজমান মাস শুরু হওয়ায় মুসলিম দেশগুলোতে ইসরায়েলি পণ্য, বিশেষ করে খেজুর বর্জন করার প্রবণতা বেড়েছে।

ইন্দোনেশিয়ার সর্বোচ্চ ধর্মীয় সংস্থা এমইউআই এবং বৃহত্তম মুসলিম গণ সংগঠন নাদহাতুল উলামা ইসরাইল থেকে আমদানি করা খেজুরের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। ছবি: সংগৃহীত
ইন্দোনেশিয়ার সর্বোচ্চ ধর্মীয় সংস্থা এমইউআই এবং বৃহত্তম মুসলিম গণ সংগঠন নাদহাতুল উলেমা ইসরায়েল থেকে আমদানি করা খেজুরের ওপর নিষেধাজ্ঞা জারি

সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, রমজান মাসে অনেক দেশের মুসলিম সম্প্রদায় ইসরায়েলি পণ্য বর্জন করছেন। এই তালিকায় এবার যুক্ত হয়েছে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া। দেশ দুটির বেশির ভাগ মানুষই ইসরাইল থেকে আমদানি হওয়া খেজুর কেনা বর্জন করেছেন।

প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি মালয়েশিয়ায় এক ব্যক্তিকে ভুল লেবেলে ইসরাইলের খেজুর বিক্রির অভিযোগে গ্রেফতার করেছে দেশটির কাস্টমস বিভাগ। অন্যদিকে, ইন্দোনেশিয়ার মুসলিম নেতারা দেশটির জনগণকে ইসরায়েলি পণ্য আমদানি বর্জন করার নির্দেশ দিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের ফলে মালয়েশিয়ায় ইসরায়েলি পণ্য বর্জন ব্যাপক মাত্রা পেয়েছে। ইসরাইলের সঙ্গে সম্পর্ক রয়েছে এমন অনেক কোম্পানির বিক্রিতে ধ্বস নেমেছে।
 
এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ