বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

বোনের গায়ে হলুদে নাচতে নাচতে তরুণীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

বোনের গায়ে হলুদে নাচতে নাচতে ১৮ বছর বয়সী রিমশা নামের এক তরুণী মাটিতে লুটিয়ে পড়েন।সঙ্গে সঙ্গে মৃত্যু। ঘটনাটি ভারতের উত্তরপ্রদেশের মীরাটের।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, এই মর্মান্তিক ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে রিমশার।

জানা গেছে, গতকাল ছিল তার চাচাতো বোনের বিয়ে। এ উপলক্ষে বাড়িতে গায়ে হলুদের আসর বসেছিল। সেখানেই আত্মীয়দের সঙ্গে মিউজিক সিস্টেম চালিয়ে নাচের অনুষ্ঠানে যোগ দেয় রিমশা।

ভিডিওতে দেখা গেছে, কিছুক্ষণ নাচার পর মাথা ঘুরে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয় রিমশার। পাশে থাকা একজনের হাত ধরে ফেলেন তিনি। কেউ কিছু বুঝে ওঠার আগেই মাটিতে লুটিয়ে পড়েন। ওই অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

এদিকে বিয়ের অনুষ্ঠানে বাড়ির মেয়ের এমন অস্বাভাবিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। চিকিৎসকরা জানিয়েছেন, রিমশাকে যখন হাসপাতালে নেওয়া হয় ততক্ষণে তার মৃত্যু হয়েছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ