বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

বাংলাদেশ সীমান্তে জান্তা হেডকোয়ার্টার আরাকান আর্মির দখলে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

বাংলাদেশ সীমান্তে মিয়ানমার জান্তার গুরুত্বপূর্ণ একটি ঘাঁটি দখল করেছে আরাকান আর্মি (এএ)। জানা গেছে ওই ঘাঁটিটি বর্ডার গার্ড হেডকোয়ার্টার। শুক্রবার (৩ মে) রাখাইন রাজ্যের উত্তর মংডু টাউনশিপে হেডকোয়ার্টার দখলের পর এএ'র সৈন্যরা মংডু শহরে প্রবেশ করেছে। খবর ইরাবতির।

এর আগে মংডু থেকে ১২ কিলোমিটার উত্তরে কি কান পাইন ক্যাম্প আক্রমণ করেছিল আরাকান আর্মি। সেটা প্রতিহত করেছিল জান্তা পুলিশ ও সৈন্যরা। ঘাঁটি পতনের আগে জান্তা তাদের কমান্ডারদের হেলিকপ্টারে করে সরিয়ে নিয়েছিল। 

এক স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, জান্তা এখনও শহরে অন্যান্য ফাঁড়ি ধরে রেখেছে। রাখাইন গণমাধ্যমগুলো বলছে, প্রায় ৫০ জন জান্তা সেনা আরাকান আর্মির কাছে আত্মসমর্পণ করেছে। 

প্রতিবেদনে বলা হয়, আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি এবং রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনও পুলিশ সদর দপ্তরকে পাহারা দিচ্ছে। তবে ইরাবতি রিপোর্টগুলো যাচাই করতে পারেনি। 

বাসিন্দারা জানিয়েছেন, কিছু জান্তা সৈন্য বাংলাদেশে পালিয়ে এসেছে এবং সরকারি বাহিনী শুক্র ও শনিবার মংডু, বুথিডাং এবং পাউকতাউ শহরে বারবার বিমান ও কামান হামলা চালাচ্ছে। 

গত বছরের নভেম্বরে আক্রমণ শুরুর পর থেকে, এএ দক্ষিণ চিন রাজ্যের নয়টি রাখাইন শহর এবং পালেতওয়া টাউনশিপ দখল করেছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ