শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

একক সংখ্যাগরিষ্ঠতা হারাচ্ছেন মোদি?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারতের লোকসভা নির্বাচনের সাত ধাপের ভোট গ্রহণ শেষে চলছে ভোট গণনা।  সকাল ৮টা থেকে শুরু হয় ভোট গণনা। দুপুর ২টা ৩৫ মিনিট (বাংলাদেশ সময়) পর্যন্ত ভোট গণনায় এগিয়ে আছে ক্ষমতাসীন বিজেপির জোট এনডিএ বা ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স, তারা এগিয়ে রয়েছে ২৮৯টি আসনে। বিপরীতে প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতৃত্বে ইন্ডিয়া জোট বেশ খানিকটা পিছিয়ে রয়েছে, তারা এগিয়ে রয়েছে ২৩৫টি আসনে। 

তবে প্রশ্ন হচ্ছে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা হারাচ্ছে ক্ষমতাসীন বিজেপি? এখনও পর্যন্ত নরেন্দ্র মোদির বিজেপি ২৩৩টি আসনে এগিয়ে রয়েছে। যেখানে ২০১৯ সালের লোকসভার নির্বাচনে বিজেপি পেয়েছি ৩০৩টি আসন। আর বিজেপির জোট এনডিএ পেয়েছি ৩৫৩টি আসন।

দ্যা কুইন্ট ওয়ার্ল্ড এর আপডেটের তথ্য অনুযায়ী, বিজেপি ২৩৩টি আসনে এগিয়ে রয়েছে, জাতীয় কংগ্রেস ৯৭টিতে, সমাজবাদী দল (অখিলেশ যাদব) ৩৮টিতে, তৃণমূল কংগ্রেস ৩১টি আসনে এগিয়ে রয়েছে। এছাড়া বাকি আসনগুলোতে স্থানীয় দলগুলো এগিয়ে রয়েছে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ