শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

ইসরায়েলি হামলায় দুই সাংবাদিকসহ আরও ২৭ ফিলিস্তিনি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস নিয়ন্ত্রিত গাজার কেন্দ্রে ও উত্তরাঞ্চলে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। এতে অন্তত ১১ ফিলিস্তিনি নিহত হয়েছে। স্থানীয় সময় শনিবার ভোরে এই হামলা চালানো হয়েছে বলে ওয়াফা নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে। 

ওয়াফার বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, ইসরায়েলি বাহিনী কেন্দ্রীয় গাজার পাশের মাগাজি ও নুসিরাত শরণার্থী শিবিরে একটি বাড়ি এবং ইউএনআরডব্লিউএ'র গুদামে বোমা হামলা চালিয়েছে। এতে অন্তত নয়জন নিহত হয়েছে। 

এ ছাড়া গাজার উত্তরাঞ্চলে গাজা সিটিতে আরেক বাড়িতে বোমাবর্ষণ চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে নিহত হয়েছে দুইজন।

বিভিন্ন মেডিক্যাল সূত্র আল জাজিরাকে বলেছে, ইসরায়েলের হামলায় শুক্রবার ভোর থেকে এখন পর্যন্ত অন্তত ২৭ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে দুইজন ফিলিস্তিন সাংবাদিকও আছেন। 

অন্যদিকে অধিকৃত পশ্চিম তীরের জেনিনে ইসরায়েলের অভিযানে পর সেখানে নিহতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়িয়েছে। 

গত বছরের অক্টোবর থেকে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে। যুদ্ধে এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা ৩৮ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে অন্তত ৯০ হাজার।  

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ