শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

ইসরায়েলি মেজরকে হত্যা করল হামাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

ফিলিস্তিনের দক্ষিণ গাজার রাফাহতে অভিযান চালানোর সময় এক ইসরায়েলি মেজর নিহত হয়েছেন। দেশটির সামরিক বাহিনীর বরাতে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল।

রোববার (৭ জুলাই) এক প্রতিবেদনে গণমাধ্যমটি বলছে, নিহত এই কর্মকর্তার নাম মেজর জালা ইব্রাহিম। ২৫ বছর বয়সী এই মেজর সাজুর ড্রুজ শহর থেকে আসা কমব্যাট ইঞ্জিনিয়ারিং কর্পসের ৬০১ তম ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, এই মৃত্যুর ফলে গাজায় হামাসের বিরুদ্ধে স্থল অভিযানে নেমে নিহত ইসরাইলি সেনার সংখ্যা ৩২৬ জনে দাঁড়াল।

প্রসঙ্গত, গত বছরের ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত ৩৮ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। ইসরায়েলি হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক মানুষ। যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ