শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

ইসরায়েলে হামলার হুমকি দিয়ে যা বললেন এরদোয়ান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান -ফাইল ছবি

ফিলিস্তিনিদের সাহায্য করতে নাগর্নো-কারাবাখের মত ইসরায়েলে হামলার হুমকি দিয়েছেন তুরস্কের প্রভাবশালী প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

রোববার (২৮ জুলাই) দলীয় এক সমাবেশে তিনি এ হুমকি দেন।

এরদোয়ান বলেন, তুরস্ক অতীতে যেভাবে লিবিয়া এবং নাগর্নো-কারাবাখে প্রবেশ করেছে সেভাবে ইসরায়েলেও প্রবেশ করতে পারে। এমন কিছু নেই যা আমরা করতে পারি না। আমাদের কেবল শক্তিশালী হতে হবে।

তিনি বলেন, আমাদের অবশ্যই খুব শক্তিশালী হতে হবে যাতে ইসরায়েল ফিলিস্তিনের সাথে এই হাস্যকর কাজগুলো করতে না পারে। আমরা যেভাবে কারাবাখে প্রবেশ করেছি, যেভাবে আমরা লিবিয়ায় প্রবেশ করেছি, আমরা সেভাবে ইসরায়েলেও প্রবেশ করতে পারি।

তবে এই বিষয়ে ক্ষমতাসীন একে পার্টির প্রতিনিধিদের মন্তব্য জানতে চাওয়া হলে কেউ সাড়া দেননি। ইসরায়েলও তাৎক্ষণিকভাবে এই বিষয়ে কোনো মন্তব্য করেনি।

যদিও ভাষণে ঠিক কী ধরনের হস্তক্ষেপের ইঙ্গিত দিচ্ছেন তা উল্লেখ করেননি তুর্কি এই প্রেসিডেন্ট। তবে ধারণা করা হচ্ছে, তিনি তুরস্কের অতীত কর্মকাণ্ডের কথা উল্লেখ করেছেন। ২০২০ সালে লিবিয়ার জাতিসংঘ স্বীকৃত সরকারের সমর্থনে দেশটিতে সামরিক বাহিনীর সদস্য পাঠিয়েছিল তুরস্ক।

সূত্র: এনডিটিভি

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ