শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নিয়ে যা বলছে যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে বাংলাদেশের সার্বিক ঘটনার দিকে নজর রাখার কথাও জানিয়েছে দেশটি।

স্থানীয় সময় বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, ‘যুক্তরাষ্ট্র বাংলাদেশের ঘটনার দিকে নজর রাখছে। আমরা স্পষ্টতই অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে মুহাম্মদ ইউনূসের নিয়োগ দেখছি।’

বাংলাদেশের দ্রুত অগ্রসরমান উন্নয়ন সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মিলার বলেন, আমরা মনে করি অন্তর্বর্তী সরকার বাংলাদেশে দীর্ঘমেয়াদী শান্তি ও রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে বলেছেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নিয়ে সব সিদ্ধান্তের ক্ষেত্রে গণতান্ত্রিক নীতি, আইনের শাসন ও বাংলাদেশি জনগণের ইচ্ছাকে সম্মান করা উচিত। আমরা বুঝতে পেরেছি নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দিতে সম্মত হয়েছেন। আমরা অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছি। কারণ এটি বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ধারণ করবে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ