শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

গাজায় শুরু হলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র পোলিও টিকা কার্যক্রম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

বহু নাটকীয়তা আর আলোচনার পর অবশেষে পোলিও টিকা পাচ্ছে গাজার শিশুরা। যুদ্ধবিধ্বস্ত উপত্যকায় আজ থেকে শুরু হলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র পোলিও টিকা কার্যক্রম। এ উপলক্ষে, আজ থেকে কার্যকর হলো ৩ দিনের অস্ত্রবিরতি। এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, নির্দিষ্ট এলাকায়, প্রতিদিন ৮ ঘণ্টা করে বন্ধ থাকবে আগ্রাসন। বৃহৎ পরিসরের এই টিকা কার্যক্রমে, গাজার কমপক্ষে ৬ লাখ ৪০ হাজার শিশুকে ভ্যাক্সিনেশনের আওতায় আনার পরিকল্পনা দাতব্য সংস্থা ডব্লিউএইচও’র।

এরইমধ্যে, মজুদ করা হয়েছে সাড়ে ১২ লাখেরও বেশি পোলিও টিকা। কাজ করছেন ২ হাজারের বেশি স্বাস্থ্যকর্মী। উপত্যকার, ৩৯২টি নির্ধারিত স্থান ছাড়াও ভ্রাম্যমাণ দলের কাছে মিলবে এ সেবা। প্রত্যাশা, গাজার ১০ বছরের কম বয়সী শিশুদের ৯০ শতাংশকেই আনা যাবে টিকার আওতায়। দীর্ঘ ২৫ বছরের মধ্যে প্রথমবার পোলিও রোগী শনাক্ত হয় অবরুদ্ধ উপত্যকায়।

বিনু/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ