শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

ভারী বৃষ্টিপাতে প্লাবিত মুম্বাই, নিহত ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারী বৃষ্টিপাতের রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় মুম্বাইতে স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, বুধবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় মুম্বাইয়ে ভারী বৃষ্টির কারণে অনেক রাস্তা জলে তলিয়ে গেছে। ব্যাপক বৃষ্টিপাতে বিপর্যস্ত রাজধানীতে এ পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার আন্ধেরিতে খোলা ম্যানহোলে পড়ে মারা যান এক নারী।

অতি বৃষ্টির কারছে বেশি কিছু ফ্লাইটও বাতিল করতে হয়েছে। বৃষ্টির পানি জমে থাকার কারণে রাস্তায় যানবাহন ধীর গতিতে চলাচল করছে। এর ফলে শহরের বিভিন্ন জায়গায় বেশ যানজটের সৃষ্টি হয়েছে। তাই মুম্বাইয়ে আজ বৃহস্পতিবার (২৬ সেপ্টম্বর) স্কুল ও কলেজে ছুটি ঘোষণা করা হয়েছে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, দেশটির আবহাওয়া অফিস মুম্বাই ও তার আশেপাশের এলাকার জন্য একটি সতর্কতা জারি করে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে।

উল্লেখ্য, মুম্বাইয়ের বেশ কয়েকটি শহরতলিতে আজ বিকেল থেকে বেশ বৃষ্টি হচ্ছে। এর ফলে মুলুন্ড এবং এর আশেপাশের অঞ্চলগুলি সবচেয়ে ভারী বৃষ্টিপাতের সম্মুখীন হচ্ছে এবং নিচু এলাকাগুলো প্লাবিত হয়ে যাচ্ছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ