সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
‘বিশ্বের যেকোনো দেশের চেয়ে আমাদের গোলাবারুদ বেশি’ নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ সফল করতে লক্ষ্মীপুরে গণসংযোগ ও লিফলেট বিতরণ ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা জোট করে উত্তর প্রদেশে বিজেপিকে হারাতে চান আসাদুদ্দিন ওয়াইসি জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া সরকারের সামনে বিকল্প পথ নেই: আমিরে মজলিস ‘কওমি সিলেবাসের সংস্কার জরুরি তবে অতি আধুনিকায়ন নয়’ শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি কুচক্রী মহলের ষড়যন্ত্র: এনএফটিই মুন্সিগঞ্জে চার ঘণ্টার ব্যবধানে নারী ও শিশুর পানিতে ডুবে মৃত্যু সুরা মুলক: ফজিলত ও তিলাওয়াতের সময় সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতির আভাস

ইসরায়েলে ২৩০টি প্রজেক্টাইল নিক্ষেপ করল হিজবুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসরায়েলি ভূখণ্ডে বৃহস্পতিবার (৩ অক্টোবর) লেবানন থেকে আনুমানিক ২৩০টি প্রজেক্টাইল নিক্ষেপ করেছে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এমনই অভিযোগ করেছে ইসরায়েল। শুক্রবার সিএনএনের লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

অন্যদিকে হিজবুল্লাহ দাবি করেছে, দিনভর ইসরায়েলে তারা ৩২টি ভিন্ন ধরনের হামলা চালিয়েছে। এ ছাড়া ইরানের আরেকটি ছায়া মিলিশিয়া বাহিনী ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলার দাবি করেছে।

তবে এসব হামলায় ইসরায়েলে কী পরিমাণ হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে- সেই সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। হিজবুল্লাহপ্রধান, হামাসপ্রধানকে হত্যা  ও লেবাননে অতর্কিত হামলার জবাবে গত মঙ্গলবার ইসরায়েলকে লক্ষ্য করে ১৮০টি ক্ষেপণাস্ত্র ছুড়ে ইরান।

ইরানের দাবি, তাদের ছোড়া ক্ষেপণাস্ত্রের ৮০ শতাংশ ইসরায়েলে আঘাত হেনেছে। তবে এসব হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে দাবি ইসরায়েলে।

ইরানের এই হামলার কড়া জবাব দেওয়ার হুঁশিয়ার বার্তা দিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এই মুহূর্তে মধ্যপ্রাচ্য বিপজ্জনক মুহূর্তে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ