সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
‘বিশ্বের যেকোনো দেশের চেয়ে আমাদের গোলাবারুদ বেশি’ নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ সফল করতে লক্ষ্মীপুরে গণসংযোগ ও লিফলেট বিতরণ ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা জোট করে উত্তর প্রদেশে বিজেপিকে হারাতে চান আসাদুদ্দিন ওয়াইসি জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া সরকারের সামনে বিকল্প পথ নেই: আমিরে মজলিস ‘কওমি সিলেবাসের সংস্কার জরুরি তবে অতি আধুনিকায়ন নয়’ শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি কুচক্রী মহলের ষড়যন্ত্র: এনএফটিই মুন্সিগঞ্জে চার ঘণ্টার ব্যবধানে নারী ও শিশুর পানিতে ডুবে মৃত্যু সুরা মুলক: ফজিলত ও তিলাওয়াতের সময় সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতির আভাস

একমাত্র তুরস্কই ইসরাইলের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে: এরদোয়ান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
রিসেপ তাইয়েপ এরদোয়ান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, তুরস্কই একমাত্র দেশ যারা ইসরাইলের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে।

ইস্তাম্বুলে ক্ষমতাসীন একে পার্টির অনুষ্ঠানে তিনি বলেন, হলোকাস্টের অপরাধবোধের কারণে পশ্চিমা দেশগুলো ইসরাইলের কর্মকাণ্ডকে উপেক্ষা করছে। তারা ইসরায়েলকে নিঃশর্ত সমর্থন দিয়ে যাচ্ছে। এরদোয়ান পশ্চিমাদের ইসরায়েলের কর্মকাণ্ডকে সমর্থন বন্ধ করার আহ্বান জানান।

প্রেসিডেন্ট এরদোয়ান অভিযোগ করেন, ইসরায়েল তার ক্রমবর্ধমান 'দখলদারিত্ব ও সম্প্রসারণের' ন্যায্যতা প্রমাণ করতে আঞ্চলিক সংঘাতকে একটি অজুহাত হিসেবে ব্যবহার করছে। তিনি বলেন, ইয়েমেন, সিরিয়া ও ইরান একটি অজুহাত মাত্র। ইসরায়েলি সরকার তার দখলদারিত্ব ও আগ্রাসন নীতিকে বৈধতা দিতে প্রতিদিন নতুন নতুন যুক্তি উপস্থাপন করছে।

তিনি বলেন, গাজায় আমাদের ভাইয়েরা ৩৬৪ দিন ধরে সব প্রতিকূলতা সত্ত্বেও বীরত্বের সঙ্গে ইহুদিবাদী দখলদারদের প্রতিরোধ করে আসছে।

তুরস্কের অবস্থানের ওপর জোর দিয়ে এরদোয়ান বলেন, আঙ্কারা সম্ভাব্য সব উপায়ে গাজাকে সমর্থন দেওয়া অব্যাহত রাখবে। প্রথম দিন আমরা যে জায়গায় দাঁড়িয়েছিলাম, আজও সেই জায়গায় দাঁড়িয়ে আছি। প্রথম দিন আমরা যে মূল্যবোধ রক্ষা করেছি, আজও সেই মূল্যবোধকে রক্ষা করছি।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ