সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
‘বিশ্বের যেকোনো দেশের চেয়ে আমাদের গোলাবারুদ বেশি’ নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ সফল করতে লক্ষ্মীপুরে গণসংযোগ ও লিফলেট বিতরণ ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা জোট করে উত্তর প্রদেশে বিজেপিকে হারাতে চান আসাদুদ্দিন ওয়াইসি জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া সরকারের সামনে বিকল্প পথ নেই: আমিরে মজলিস ‘কওমি সিলেবাসের সংস্কার জরুরি তবে অতি আধুনিকায়ন নয়’ শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি কুচক্রী মহলের ষড়যন্ত্র: এনএফটিই মুন্সিগঞ্জে চার ঘণ্টার ব্যবধানে নারী ও শিশুর পানিতে ডুবে মৃত্যু সুরা মুলক: ফজিলত ও তিলাওয়াতের সময় সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতির আভাস

গাজায় ‘যুদ্ধাপরাধ’করছে ইসরায়েল: জাতিসংঘ তদন্ত কমিশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসরায়েল গাজায় ‘যুদ্ধাপরাধ’করছে বলে এক বিবৃতিতে জানিয়েছে জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশন। তারা বলছে, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে গাজার স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্যবস্তু করছে এবং চিকিৎসাকর্মীদের হত্যা ও নির্যাতন করছে। এ ঘটনা ‘মানবতার বিরুদ্ধে অপরাধ’।

সৌদি রাষ্ট্রীয় মালিকানাধীন আন্তর্জাতিক আরবি সংবাদ টেলিভিশন চ্যানেল ‘আল-আরাবিয়্যাহ’ তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, বৃহস্পতিবার (১০ অক্টোবর) দেওয়া সেই বিবৃতিতে তদন্ত কমিশন বলেছে, ‘গাজার ওপর ব্যাপক আক্রমণের অংশ হিসেবে ইসরায়েল একটি সংগঠিত নীতি গ্রহণ করেছে, যার লক্ষ্য গাজার স্বাস্থ্যসেবা ব্যবস্থাকে ধ্বংস করা’।

কমিশন আরও জানায়, ‘ইসরায়েল চিকিৎসাকর্মী ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর ওপর নিরবচ্ছিন্ন ও ইচ্ছাকৃত আক্রমণ চালিয়ে যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে হত্যাকাণ্ডের অপরাধ করছে’।

জাতিসংঘের তিন সদস্যের এই তদন্ত কমিশনটি ২০২১ সালের মে মাসে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল দ্বারা গঠিত হয়। যাদের কাজ ছিল ইসরায়েল এবং ফিলিস্তিনের ভূখণ্ডে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ তদন্ত করা।

সম্প্রতি তাদের দ্বিতীয় প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে, যা গত বছরের ৭ অক্টোবর হামাসের আক্রমণের পরে গাজায় ইসরাইলের চলমান আগ্রাসনের পটভূমিতে করা হয়েছে।

প্রতিবেদনে ফিলিস্তিনি বন্দিদের ওপর নির্যাতন এবং গাজায় আটক ব্যক্তিদের ওপর ‘যৌন এবং লিঙ্গভিত্তিক সহিংসতা’সহ নানা অত্যাচারের কথা উল্লেখ করা হয়েছে। এতে ইসরায়েল এবং ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস উভয়কেই নির্যাতন এবং যুদ্ধাপরাধের জন্য অভিযুক্ত করা হয়েছে।

এদিকে, ইসরায়েলি সরকার কমিশনের এই তদন্তকে ‘পদ্ধতিগতভাবে ইসরাইলের বিরুদ্ধে বৈষম্য’ হিসেবে বর্ণনা করেছে এবং এর আগের প্রতিবেদনের মতো এবারের প্রতিবেদনকেও প্রত্যাখ্যান করেছে। আগের প্রতিবেদনেও ইসরাইলের বিরুদ্ধে গাজায় মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগ আনা হয়েছিল।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ