শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

নেতানিয়াহুর বাসভবনের কাছে আঘাত হেনেছে হিজবুল্লাহর ড্রোন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

লেবানন থেকে উৎক্ষেপণ করা হিজবুল্লাহর একটি ড্রোন ইসরায়েলের কেন্দ্রীয় শহর সিজারিয়াতে আঘাত হেনেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বাসভবন এই শহরেই রয়েছে।

ইসরায়েলের সামরিক বাহিনী বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।-খবর আল জাজিরার।

ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে বলেছে, লেবানন থেকে ইসরায়েলের কেন্দ্রীয় শহর লক্ষ্য করে তিনটি ড্রোন ছোড়া হয়েছিল। এর মধ্যে দুটি ড্রোন ধ্বংস করা হয়েছে। তবে একটি ড্রোন সিজারিয়ার একটি ভবনে আঘাত হেনেছে। 

এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছে আইডিএফ। বিশদ কোনো বিবরণও তারা প্রকাশ করেনি।

আইডিএফ বলছে, তারা ঘটনাটি তদন্ত করছে।

ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো তেল আবিবের দক্ষিণে অবস্থিত সিজারিয়ায় যুদ্ধবিমান ও হেলিকপ্টার মোতায়েন করার খবর জানিয়েছে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ