সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
মক্তব ও হিফজখানার শিক্ষকদের প্রতি কিছু নিবেদন যুক্তরাজ্যে বিকেএমের দায়িত্বশীলদের তরবিয়তি মজলিস দেশফেরত হিফজ শিক্ষককে সাবেক ছাত্রদের বিশেষ সংবর্ধনা বাংলাদেশ মাদরাসা সংরক্ষণ পরিষদের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা তিন শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল সোশ্যাল মিডিয়া: নেকির মাধ্যম নাকি গুনাহের ফাঁদ?   মাগরিবের পর দারুল উলুম দেওবন্দে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা আগামী সপ্তাহে গ্যাস সংকট পরিস্থিতির উন্নতির আশ্বাস প্রতিমন্ত্রী অমিতের সাতক্ষীরার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ঢাকায় গ্রেফতার তিনবারের শ্রেষ্ঠ যুব সংগঠক আমিনুল হক সাদীর সাফল্যের গল্প

সিরিয়া থেকে এক হাজার সৈন্য সরিয়ে নিচ্ছে আমেরিকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

খুব শীঘ্রই সিরিয়া থেকে ১ হাজার মার্কিন সৈন্য প্রত্যাহার করতে যাচ্ছে ওয়াশিংটন। এরই ধারাবাহিকতায় আগামী কয়েক মাসের মধ্যেই সিরিয়ায় মার্কিন সৈন্যের সংখ্যা ১ হাজারেরও কমে নামিয়ে আনা হবে।

শুক্রবার (১৮ এপ্রিল) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল।

বিবৃতিতে বলা হয়েছে, “আজ সিরিয়ায় মার্কিন সৈন্যদের নির্দিষ্ট স্থানে একত্রিত করার নির্দেশ দিয়েছেন প্রতিরক্ষা সচিব। সচেতন ও শর্তসাপেক্ষ এই প্রক্রিয়া আগামী কয়েক মাসের মধ্যেই সিরিয়ায় মার্কিন সৈন্য এক হাজারেরও কমে নামিয়ে আনা হবে।”

বিবৃতিতে আরও বলা হয়, এই একত্রীকরণ প্রক্রিয়ার সাথে সাথে, সিরিয়াতে বেশ কিছু মার্কিন সৈন্য থেকে যাবে। যারা অবশিষ্ট দায়েস সন্ত্রাসীদের দমনের জন্য প্রস্তুত থাকবে।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে সিরিয়ায় মার্কিন সৈন্যদের উপস্থিতি নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি তার প্রথম মেয়াদে সৈন্য প্রত্যাহারের নির্দেশ দিলেও শেষ পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি। তবে এবার সেই পরিকল্পনার দিকে হাঁটছে ওয়াশিংটন। সাম্প্রতিক সময়ে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সাথে একটি বৈঠকের সময় সিরিয়া থেকে সৈন্য প্রত্যাহারের সিদ্ধান্ত নেন তিনি।

উল্লেখ্য, আমেরিকার বক্তব্য অনুযায়ী, সিরিয়াতে ২ হাজার মার্কিন সৈন্যের উপস্থিতি রয়েছে। তবে বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে এই সৈন্যের সংখ্যা আরও বেশি।

সূত্র: ফ্রান্স ২৪

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ