শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
রায়বেন্ডের ইজতেমার দ্বিতীয় পর্ব চলছে, আখেরি মোনাজাত রোববার ঈমানের প্রতিফলন থাকতে হবে জীবনের প্রতিটি কাজে: মসজিদুল হারামের ইমাম ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’ ‘বিশ্ব সংকট ও মানবিক পৃথিবী গড়তে রাসূল সা. এর কর্মকৌশলের বিকল্প নেই’  ২২৬ কোটি টাকার ঋণ, কোরআনের আয়াত দিয়ে অনন্ত জলিলের আবেগঘন পোস্ট

গাজায় শারীরিক অক্ষমতার ঝুঁকিতে ৬ লাখ শিশু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসরায়েল অব্যাহতভাবে গাজায় ওষুধ সামগ্রী প্রবেশ বন্ধ করে দেয়ায় প্রায় অর্ধ মিলিয়নের বেশি শিশু স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। শঙ্কা রয়েছে বিভিন্ন রোগ-বালাইয়ের। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ওষুধ সামগ্রীর মধ্যে পোলিও ভ্যাকসিনও প্রবেশ করতে দেয়া হচ্ছে না। খবর আল জাজিরা


গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র খলিল দেকরান বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে এমনটাই দাবি করেন। বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা।

পোলিও অভিযান স্থগিত করার ‘প্রকৃত বিপর্যয়ের’ জন্য সতর্ক করেছেন ওই কর্মকর্তা। তিনি বলেন, ‘পোলিও ভ্যাকসিন অবিলম্বে সকল শিশুর কাছে না পৌঁছালে আমরা একটি সত্যিকারের বিপর্যয় আশা করছি।’

খলিল দেকরান আরও বলেন, ‘শিশু ও রোগীদের রাজনৈতিক ব্ল্যাকমেইলের কার্ড হিসাবে ব্যবহার করা উচিত নয়। গত ২মার্চ ইসরায়েলের আরোপিত অবরোধ গাজায় ভ্যাকসিনসহ সমস্ত চিকিৎসা সরবরাহের প্রবেশে বাধা দিয়েছে এবং প্রায় ৬ লাখ ২ হাজার শিশুকে স্থায়ী পক্ষাঘাত এবং দীর্ঘস্থায়ী অক্ষমতার ঝুঁকিতে ফেলেছে।’

গত বছর গাজায় ২০ বছরেরও বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো পুনরায় আবির্ভূত হয়েছিল পোলিও। একটি ১০ ​​মাস বয়সী শিশু আক্রান্ত হয়েছিল এই রোগটিতে। তারপর থেকে, জাতিসংঘ, ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং অন্যান্য সংস্থাগুলো গত বছরের সেপ্টেম্বর, অক্টোবরে এবং চলতি বছরের ফেব্রুয়ারিতে তিন দফা টিকাদান করেছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ