সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণমাধ্যমের নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী রাতের মধ্যে ৭ অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস ‘নাস্তিকদের প্রভাবে শাপলা চত্বরের অভিযান, এটি ছিল পরিকল্পিত গণহত্যা’ মক্তব ও হিফজখানার শিক্ষকদের প্রতি কিছু নিবেদন যুক্তরাজ্যে বিকেএমের দায়িত্বশীলদের তরবিয়তি মজলিস দেশফেরত হিফজ শিক্ষককে সাবেক ছাত্রদের বিশেষ সংবর্ধনা বাংলাদেশ মাদরাসা সংরক্ষণ পরিষদের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা তিন শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল সোশ্যাল মিডিয়া: নেকির মাধ্যম নাকি গুনাহের ফাঁদ?   মাগরিবের পর দারুল উলুম দেওবন্দে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা

মসজিদে নববীর ইমামের পেছনে নামাজ পড়তে মালদ্বীপে মুসল্লিদের ঢল


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত

মসজিদে নববীর ইমাম ও খতিব শেখ ড. সালাহ বিন মোহাম্মদ আল-বুদাইর মালদ্বীপের রাজধানী মালেতে মসজিদ আল-সুলতান মুহাম্মদ তাকরুফানু আল-আজামে জুমার নামাজের ইমামতি করেছেন।

শুক্রবার (২৫ এপ্রিল) তাঁকে দেখতে এবং তাঁর পেছনে নামাজ পড়তে মুসল্লিদের ঢল নামে। 

খুতবায় শেখ আল-বুদাইর ঐক্যের গুরুত্ব তুলে ধরেন এবং বলেন, বিভেদ ইসলামের কাজ নয়—এর ফলে সমাজে ভয়ভীতি ও পরাজয় আসতে পারে।

তিনি সবাইকে একে অপরের প্রতি ভালোবাসা ও দয়া প্রদর্শন করার পরামর্শ দেন—মানুষের পাশাপাশি প্রাণীদের প্রতিও সহানুভূতিশীল হতে বলেন। 

মসজিদে নববীর ইমাম বলেন, ধর্মের ব্যাপারে মধ্যপন্থা অবলম্বন করতে হবে এবং সমাজে জ্ঞান ছড়িয়ে দিতে, গরিব-দুঃখীদের সাহায্য করতে, বড়দের সম্মান করতে, শিশুদের প্রতি সদয় হতে এবং অপরাধে লিপ্তদের সৎ পথে ফেরাতে সহায়তা করতে হবে।
তিনি দান করার গুরুত্ব ও যতটুকু সম্ভব, অন্যদের সাহায্য করার আহ্বান জানান।

এছাড়াও, শেখ সালাহ আল-বুদাইর গুজব ছড়ানো ও অন্যকে বদনাম করা থেকে বিরত থাকতে সকলকে সতর্ক করেন।

২৮ বছর ধরে মসজিদে নববীতে ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসা শেখ আল-বুদাইরের উপস্থিতিতে আজ মালদ্বীপের ইসলামি কেন্দ্রে একটি বৃহৎ জামাত অনুষ্ঠিত হয়।

সূত্র: মালদ্বীপের পত্রিকা দ্য এডিশন

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ