শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের প্রাথমিকে চারুকলা নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি শিক্ষক ফোরামের

কাশ্মীরে ভারতীয় বাহিনীর তল্লাশি অভিযান আরও জোরদার; পাহালগামে অভিযানের পঞ্চম দিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মাদ শোয়াইব

ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরে, পাহালগাম এলাকার বাইসারান ও আশপাশের বনভূমিতে ভারতীয় বাহিনীর ব্যাপক তল্লাশি অভিযান আজ পঞ্চম দিনের মতো চলমান রয়েছে।

কাশ্মীর মিডিয়া সার্ভিসের তথ্যানুসারে, এই অভিযান পরিচালনায় ভারতীয় সেনাবাহিনী, আধাসামরিক বাহিনী ও পুলিশ মিলিয়ে কয়েক হাজার সদস্য অংশগ্রহণ করছে।পাশাপাশি, ভারতীয় বিমান বাহিনীর দুটি এমআই-১৭ হেলিকপ্টার নিরবচ্ছিন্নভাবে আকাশপথে নজরদারি চালিয়ে যাচ্ছে।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় শুরু হওয়া এই অভিযানটি কাশ্মীর উপত্যকায় এ পর্যন্ত পরিচালিত বৃহত্তম স্থল ও আকাশভিত্তিক তল্লাশি অভিযান।বাইসারান বনভূমি ও তার আশপাশের এলাকা সম্পূর্ণভাবে ঘিরে ফেলা হয়েছে এবং ঘরে ঘরে তল্লাশি চলছে। অভিযানে বিশেষ অ্যাকশন টিম ও প্যারা কমান্ডোদেরও মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, সাম্প্রতিক পাহালগাম হামলার পর অঞ্চলজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে, এবং সম্ভাব্য বিদ্রোহীদের খোঁজে এই অভিযান অব্যাহত রাখা হয়েছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ