শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের প্রাথমিকে চারুকলা নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি শিক্ষক ফোরামের

বৈরুতে ইসরাইলি ড্রোন হামলা, বহু হতাহতের আশঙ্কা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

লেবাননের স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রোববার ইসরাইলি ড্রোন এবং পরে যুদ্ধবিমান দক্ষিণ বৈরুতের দাহিয়া অঞ্চলের আল-হাদাথ এলাকা লক্ষ্য করে হামলা চালিয়েছে। এতে বহু সংখ্যক হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

আল-মানার টিভি জানায়, হামলার আগে দখলদার ইসরাইলি বাহিনী আল-হাদাথ অঞ্চলের বাসিন্দাদের জন্য তাৎক্ষণিক উচ্ছেদ নির্দেশনা জারি করে। এরপর একটি ইসরাইলি ড্রোন ওই এলাকায় প্রাথমিক হামলা চালায়।

পরে ইসরাইলি ড্রোন আরও কয়েকবার হামলা চালায় এবং হাদাথ অঞ্চলের একটি নির্দিষ্ট স্থানে তৃতীয় হামলা পরিচালনা করে।

আল-মানার জানায়, উচ্ছেদের নির্দেশনা দেওয়া অঞ্চলটি মূলত একটি ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকা। এখানে কোনো সামরিক স্থাপনা নেই। 

ইসরাইলের এই হামলা এমন সময়ে ঘটল, যখন হিজবুল্লাহ ও ইসরাইলের মধ্যে স্বাক্ষরিত অস্ত্রবিরতি চুক্তি এখনো আনুষ্ঠানিকভাবে বলবৎ রয়েছে। 

চুক্তিটি গত নভেম্বর থেকে কার্যকর হলেও ইসরাইল এর মধ্যে কয়েক হাজারবার সেই চুক্তি লঙ্ঘন করেছে বলে অভিযোগ রয়েছে হিজবুল্লাহর।

বিষয়টি অনেকাংশে স্বীকার করে টাইমস অব ইসরাইল জানিয়েছে, আজকের এই হামলা ছিল অস্ত্রবিরতির পর থেকে বৈরুতে ইসরাইলি বাহিনীর তৃতীয় বিমান হামলা।

টাইমস অব ইসরাইলের প্রতিবেদন অনুযায়ী, ইসরাইল দাবি করছে, তারা হিজবুল্লাহর একটি অস্ত্রগুদাম লক্ষ্য করে হামলা চালিয়েছে। 

তবে হিজবুল্লাহ এই দাবি সরাসরি নাকচ করে জানিয়েছে, ইসরাইল ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় হামলা চালিয়েছে। তবে এ হামলায় এখনো ক্ষয়ক্ষতি বা হতাহতের বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। সূত্র: মেহের নিউজ

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ