শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’

যুক্তরাষ্ট্র-চীনকে ধন্যবাদ, ‘ঐতিহাসিক বিজয়’ দাবি শেহবাজ শরিফের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শনিবার (১০ মে) মধ্যরাতে জাতির উদ্দেশে দেয়া এক ভাষণে শেহবাজ শরিফ এসব কথা বলেন।

ভাষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী ‘যুদ্ধবিরতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা’ পালনের জন্য ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করেন এবং সৌদি আরব, চীন, তুরস্ক, কাতার এবং যুক্তরাজ্যসহ অন্যান্য দেশকে ধন্যবাদ জানান।

শেহবাজ চীনকে ‘অত্যন্ত কাছের, খুব বিশ্বাসযোগ্য’ এক বন্ধু দেশ বলে উল্লেখ করে ধন্যবাদ জানিয়েছেন। এছাড়া যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতিতে ‘সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে’ বলে উল্লেখ করেন।
 
পাক প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা শান্তিকামী রাষ্ট্র। কোটি কোটি মানুষের বাস পাকিস্তানে। প্রত্যেকের জন্যই লাভজনক হবে ভেবেই আমরা যুদ্ধবিরতির এই পদক্ষেপ নিয়েছি।’
 
পাকিস্তানের প্রধানমন্ত্রী দাবি করেছেন যে তার দেশ একটা ‘ঐতিহাসিক বিজয়’ পেয়েছে। এর জন্য তিনি সেনাবাহিনী, নৌবাহিনী এবং সশস্ত্র বাহিনীকে এক এক করে নাম উল্লেখ করে ধন্যবাদ দিয়েছেন। তার কথায়, দেশের মূলনীতিগুলো তুলে ধরতে সক্ষম হয়েছে তারা।
 
ভাষণের শুরুতেই শেহবাজ শরিফ বলেন, ‘কেউ যদি স্বাধীনতাকে চ্যালেঞ্জ করে তাহলে আমাদের প্রতিরোধের জন্য যা করতে হয় করব।’ তার দেশের বিরুদ্ধে বিভিন্ন ভিত্তিহীন ‘অভিযোগের নিরপেক্ষ তদন্ত’ দাবি করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।
 
ভাষণ শুরুর আগে ভারতের পররাষ্ট্র সচিব পাকিস্তানের বিরুদ্ধে ‘বার বার যুদ্ধবিরতির সমঝোতা লঙ্ঘনের’ যে অভিযাগ তুলেছেন এ ব্যাপারে শেহবাজ শরিফ কোনো মন্তব্য করেননি।
 
বরং, যুদ্ধবিরতির চুক্তি ‘সকলের কল্যাণের জন্য’ করা হয়েছে বলে তিনি উল্লেখ করেছেন ভাষণে। এছাড়া পানিবণ্টন ও কাশ্মীরসহ বিতর্কিত বিষয়ে আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব বলেও আশা প্রকাশ করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ