শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ড, পুড়ল প্রশিক্ষণ কেন্দ্র ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয়

যুদ্ধবিরতি নিয়ে আলোচনা ভারত-পাকিস্তান সামরিক কর্মকর্তাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারত ও পাকিস্তানের সামরিক অভিযানের মহাপরিচালকরা সোমবার (১২ মে) এক ফোনালাপে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের যোগাযোগ চালিয়ে যাওয়ার বিষয়ে সম্মত হন। সরকারি সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে নিউজ১৮ এবং জিও টিভি।

নিউজ১৮-এর প্রতিবেদনে বলা হয়, ফোনালাপে দুই পক্ষ যুদ্ধবিরতির শর্তাবলী নিয়ে আলোচনা করেন। এর মধ্যে আন্তর্জাতিক সীমান্ত, নিয়ন্ত্রণ রেখা এবং ড্রোন-সংক্রান্ত উদ্বেগের বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল।

জিও টিভি জানায়, উভয় পক্ষ আলোচনার ধারাবাহিকতা বজায় রাখার বিষয়ে একমত হয়েছে এবং পরবর্তী বৈঠকের তারিখ শিগগিরই ঘোষণা করা হবে।

সম্প্রতি পেহেলগামে সন্ত্রাসী হামলার পর দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়। ৭ মে রাতে ভারতীয় বাহিনী ‘অপারেশন সিন্দুর’ চালিয়ে পাকিস্তানে সন্ত্রাসী ঘাঁটিতে হামলা করে। এর জবাবে পাকিস্তান ‘অপারেশন বুনিয়ান উল মারসুস’ শুরু করার ঘোষণা দেয়।

এই উত্তেজনার মধ্যেই ১০ মে নয়াদিল্লি ও ইসলামাবাদ যুদ্ধবিরতিতে সম্মত হয়। উচ্চ পর্যায়ের আলোচনার মাধ্যমে সমুদ্র, আকাশ ও স্থলে সব ধরনের হামলা ও গুলি বিনিময় বন্ধে একটি চুক্তিতে পৌঁছায় দুই দেশ। যদিও এর কয়েক ঘণ্টার মধ্যে উভয় দেশ একে অপরের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তোলে।

তবে গত রাত ও সোমবার পর্যন্ত নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমান্তে পরিস্থিতি শান্ত ছিল।

হিন্দুস্তান টাইমস জানায়, ভারত বর্তমানে পাকিস্তানের সঙ্গে শুধুমাত্র সামরিক পর্যায়ে আলোচনা চালিয়ে যাবে, কোনো রাজনৈতিক যোগাযোগ নয়।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ