শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস

পারমাণবিক ব্ল্যাকমেইল সহ্য করবো না: পাকিস্তানকে মোদীর হুমকি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির পর জাতির উদ্দেশে প্রথম ভাষণে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পাকিস্তানের বিরুদ্ধে পরিচালিত ‘অপারেশন সিঁদুর’ আপাতত স্থগিত রাখা হয়েছে। এর ভবিষ্যৎ নির্ভর করবে পাকিস্তানের আচরণের ওপর।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ভারত কোনো ধরনের ‘পারমাণবিক ব্ল্যাকমেইল’ সহ্য করবে না।

ভারতীয় প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাস ও আলোচনা একসঙ্গে চলতে পারে না, সন্ত্রাস ও বাণিজ্য একসঙ্গে চলতে পারে না, রক্ত ও পানি একসঙ্গে প্রবাহিত হতে পারে না। এটি যুদ্ধের যুগ নয়, কিন্তু এটি সন্ত্রাসের যুগও নয়।

তিনি বলেন, পাকিস্তানের কর্মকাণ্ডের ওপর ভারত নজর রাখছে। কাশ্মীর প্রসঙ্গে কোনো আলাপ হবে না। তবে তা যদি হয়, সন্ত্রাসবাদের অবকাঠামো ধ্বংস ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীর ফেরত দেওয়ার বিষয়ে, তাহলে কথা হতে পারে।

২২ মিনিটের এই ভাষণে মোদী পাকিস্তান সরকার ও সেনাবাহিনীকে সন্ত্রাসে মদত দেওয়ার অভিযোগে অভিযুক্ত করেন এবং হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, একদিন এটি (সন্ত্রাস) নিজেরাই তোমাদের ধ্বংস করে দেবে।

সূত্র: এনডিটিভি

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ