শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস

সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্রচুক্তি


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সৌদি আরবের যুবরাজ মোহাম্মেদ বিন সালমান দুই দেশের মধ্যে একটি কৌশলগত অর্থনৈতিক অংশীদারিত্বে সই করেছেন। এই অংশীদারিত্বের অংশ হিসেবে ইতিহাসের অন্যতম বৃহৎ প্রতিরক্ষা চুক্তি সম্পন্ন হয়েছে বলে হোয়াইট হাউজ জানিয়েছে।

চুক্তিটি প্রায় ১৪২ বিলিয়ন মার্কিন ডলারের, যার আওতায় সৌদি আরব যুক্তরাষ্ট্রের এক ডজনেরও বেশি প্রতিরক্ষা কোম্পানি থেকে অত্যাধুনিক সামরিক সরঞ্জাম ও সেবা পাবে। বিবিসির খবরে বলা হয়েছে, এই চুক্তি যুক্তরাষ্ট্র-সৌদি সম্পর্কে একটি নতুন অধ্যায় সূচনা করবে।

এই সমঝোতার আওতায় রয়েছে—জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক স্মারক, ভবিষ্যতের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আগ্রহপত্র, মহাকাশ গবেষণা ও সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণে পারস্পরিক সহযোগিতা এবং যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের সঙ্গে একটি স্মারকচুক্তি।

চুক্তি স্বাক্ষরের সময় অনুষ্ঠানে করতালিতে মুখরিত হয়ে ওঠে পরিবেশ। প্রেসিডেন্ট ট্রাম্প সৌদি যুবরাজকে ‘বন্ধু’ বলে অভিহিত করেন এবং বলেন, “আমি সত্যিই বিশ্বাস করি, আমরা পরস্পরকে খুবই পছন্দ করি।”

উপসাগরীয় অঞ্চলে চার দিনের সফরের সূচনাতেই ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবে পৌঁছান। এটি তার দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম গুরুত্বপূর্ণ বিদেশ সফর।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ