শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের

জনগণের নিরাপত্তা রক্ষা করা কর্মকর্তাদের শরয়ি দায়িত্ব : আফগান প্রতিরক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রী মাওলানা মুহাম্মাদ ইয়াকুব মুজাহিদ বলেছেন, “জনগণের নিরাপত্তা নিশ্চিত করা ও শাসনব্যবস্থার স্থিতিশীলতা বজায় রাখা, এটি প্রত্যেক দায়িত্বশীল কর্মকর্তার শরয়ি ও জাতীয় কর্তব্য।”

 তিনি আরও বলেন, “সব কর্মকর্তা যেন আন্তরিকতা ও কৌশলের সাথে তাদের দায়িত্ব পালন করেন, সেটিই সময়ের দাবি।”

নিরাপত্তা ও শুদ্ধি অভিযান সংক্রান্ত কেন্দ্রীয় কমিশনের নিয়মিত বৈঠকে মাওলানা ইয়াকুব মুজাহিদ এসব কথা বলেন। বৈঠকে কমিশনের অধিকাংশ সদস্য উপস্থিত ছিলেন।

সভায় আফগানিস্তানের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, সাম্প্রতিক অগ্রগতি এবং বিভিন্ন প্রদেশ থেকে পাঠানো প্রস্তাব ও প্রতিবেদনের ওপর আলোচনা হয়। পাশাপাশি প্রশাসনিক কাঠামোর সংস্কারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয় এবং সংশ্লিষ্ট দিকনির্দেশনাও প্রদান করা হয়।

সূত্র : আরটিএ

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ