শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের প্রাথমিকে চারুকলা নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি শিক্ষক ফোরামের সংগীত, নৃত্য ও নাট্যকলার শিক্ষক নিয়োগের প্রতিবাদে সাভারে বিক্ষোভ বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার

আলোচনা হবে দেশের স্বার্থে: ইমরান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খান যে কোনো ধরণের ব্যক্তিগত আপস বা 'দেওয়া-নেওয়ার' ব্যবস্থার কথা উড়িয়ে দিয়েছেন। তিনি জোর দিয়ে বলেছেন, তার দল আলোচনার জন্য উন্মুক্ত থাকলেও, তা হবে কেবল জাতীয় স্বার্থে।

রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী পিটিআই নেতার সাথে সাম্প্রতিক সাক্ষাতের পর বৃহস্পতিবার (২৯ মে) পাকিস্তানের সিনেটর আলী জাফর এ কথা বলেন।

২০২২ সালের এপ্রিলে বিরোধী দলের অনাস্থা প্রস্তাবের মাধ্যমে ক্ষমতা থেকে উৎখাতের পর দুর্নীতি থেকে শুরু করে সন্ত্রাসবাদ পর্যন্ত একাধিক মামলায় ইমরানের বিরুদ্ধে মামলা হয়। ৭১ বছর বয়সী, ক্রিকেটার থেকে রাজনীতিবিদে পরিণত হওয়া এই ব্যক্তি ২০২৩ সালের আগস্ট থেকে কারাগারে বন্দী।

সাংবাদিকদের সাথে কথা বলার সময় জাফর বলেন, ইমরান খান স্পষ্ট করে বলেছেন, তিনি কখনো নিজের জন্য কোনো ছাড় চাননি। যদি তিনি ইচ্ছা করতেন, তাহলে তিনি অনেক আগেই তা করতেন।

ইমরানের বোন আলেমা খান দেশের 'অদৃশ্য শক্তিগুলোকে' 'দেওয়া-নেওয়ার' পদ্ধতির মাধ্যমে সংলাপে অংশ নেওয়ার আহ্বান জানানোর পর নতুন এই বিবৃতি এলো।

জাফর সাংবাদিকদের বলেন, 'ইমরান খান বলেছেন যে তিনি দেশের ঐক্যের স্বার্থে কথা বলতে প্রস্তুত। তিনি জোর দিয়ে বলেছেন, সংলাপের জন্য তার দরজা উন্মুক্ত থাকবে।' ইমরান খান তার আইনি মামলাগুলো দ্রুত শুনানির আহ্বান জানিয়ে ন্যায়বিচারের দাবিও পুনর্ব্যক্ত করেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ