শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের প্রাথমিকে চারুকলা নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি শিক্ষক ফোরামের সংগীত, নৃত্য ও নাট্যকলার শিক্ষক নিয়োগের প্রতিবাদে সাভারে বিক্ষোভ বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার

ইসরায়েল গাজাকে মুছে ফেলতে ইচ্ছাকৃত সেনা অভিযান চালাচ্ছে: অক্সফাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসরায়েল বিরতিহীন সামরিক আগ্রাসন এবং গণ-স্থানচ্যুতির আদেশের মাধ্যমে 'গাজাকে মুছে ফেলছে' বলে জানিয়েছে বৈশ্বিক অ্যাডভোকেসি গ্রুপ অক্সফাম ইন্টারন্যাশনাল। তারা ইসরায়েলের ওপর প্রকৃত চাপ প্রয়োগের জন্য বিশ্ব শক্তিগুলোর প্রতি আহ্বান জানিয়েছে।

যুক্তরাজ্য-ভিত্তিক দাতব্য সংস্থাটি জানিয়েছে, ইসরায়েলের সামরিক আগ্রাসন এবং বাস্তুচ্যুতির আদেশের ফলে বেসামরিক লোকদের পাঁচটি অঞ্চলে বিভক্ত করা হয়েছে। এই লোকজন গাজার মাত্র ২০ শতাংশেরও কম ভূখণ্ডজুড়ে রয়েছে।

গ্রুপটি এক বিবৃতিতে বলেছে, জোরপূর্বক বাস্তুচ্যুতির প্রক্রিয়াটি একটি যুদ্ধাপরাধ। এই অঞ্চলে সরবরাহ অবরোধের পাশাপাশি, মনে হচ্ছে ইসরায়েলের কৌশল যোদ্ধাদের লক্ষ্যবস্তু করার জন্য নয়, বরং গাজা ভেঙে ফেলা এবং জনবসতিহীন করার জন্য একটি ইচ্ছাকৃত অভিযান।

ফিলিস্তিনি ভূখণ্ডে অক্সফামের নীতি প্রধান বুশরা খালিদী বলেন, ৬০০ দিনেরও বেশি সময় ধরে ইসরায়েল বলে আসছে, তারা হামাসকে লক্ষ্য করে কাজ করছে। কিন্তু প্রতিদিন বেসামরিক লোকদের আটকে রাখা হচ্ছে, বোমা হামলা করা হচ্ছে এবং গণহারে হত্যা করা হচ্ছে।

তিনি বলেন, স্থানচ্যুতির আদেশগুলোর মাধ্যমে সহিংসতার হুমকি ব্যবহার করে বেসামরিক নাগরিকদের ক্রমশ সঙ্কুচিত বন্দী অঞ্চলে নিয়ে যাওয়া হচ্ছে।

অক্সফাম ফিলিস্তিনিদের যে এলাকাগুলোতে তাড়িয়ে দেওয়া হচ্ছে, সেগুলোকে 'ধুলোয় ঢাকা শিবির' হিসেবে বর্ণনা করেছে। সেখানে কোনো প্রকৃত সুরক্ষা নেই এবং প্রায়শই ইসরায়েল সেখানেও হামলা চালায়।

অক্সফাম বলেছে, এটি সন্ত্রাসবাদবিরোধী অভিযান নয়, যেমনটি ইসরায়েল বলে আসছে। এটি আসলে সামরিক বাহিনীর মাধ্যমে গাজাকে পরিকল্পিতভাবে বন্দীশিবিরে নিয়ে যাওয়া।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ