শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস ‘প্রাথমিকে ইসলামবিরোধী অপসংস্কৃতি চাপানোর চক্রান্ত রুখে দেওয়া হবে’ পবিত্র কাবার গিলাফ পরিবর্তনের সময় জানালো সৌদি কর্তৃপক্ষ আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিকেএমের প্রাথমিকে চারুকলা নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি শিক্ষক ফোরামের সংগীত, নৃত্য ও নাট্যকলার শিক্ষক নিয়োগের প্রতিবাদে সাভারে বিক্ষোভ বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার

দিল্লির শাহী জামে মসজিদের ইমাম গুরুতর অসুস্থ, মুখে অস্ত্রোপচার 


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

ভারতে দিল্লির ঐতিহ্যবাহী শাহী জামে মসজিদের ইমাম মাওলানা আহমদ বুখারী বর্তমানে গুরুতর অসুস্থতার মধ্য দিয়ে ‍দিন পার করছেন। তার মুখে চামড়ার ভেতরে সংক্রমণ দেখা দেওয়ায় তাঁকে বেশ কয়েকটি অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হয়েছে।

গত দুই দিন আগে তাকে দিল্লির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি দিল্লির এ্যাপলো হাসপাতালে চিকিৎসাধীন আছেন।  

চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে। তবে তিনি এখনো পুরোপুরি সুস্থ হননি। অতিদ্রুত সময়ে সুস্থ হয়ে উঠবেন বলে আশা ব্যক্ত করেছেন চিকিৎসকেরা।

এদিকে মাওলানা আহমদ বুখারীর পক্ষ থেকে সকল মুসলিমের কাছে দোয়ার আবেদন জানানো হয়েছে। আল্লাহ তা’আলা হুজুরকে শীঘ্রই পরিপূর্ণ আরোগ্য দান করুন। 

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ