শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সংগীত, নৃত্য ও নাট্যকলার শিক্ষক নিয়োগের প্রতিবাদে সাভারে বিক্ষোভ বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার

অনুমতি ছাড়া হজ পালন শরিয়ত পরিপন্থী: সৌদির গ্র্যান্ড মুফতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ও ওলামা কমিটির প্রধান শায়খ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আলে শায়খ জানিয়েছেন, অনুমতি ছাড়া হজ পালন শরিয়ত পরিপন্থী এবং জনস্বার্থবিরোধী। এজন্য হজযাত্রীদের সরকারি নির্দেশনা যথাযথভাবে মেনে অনুমতি নিয়ে হজ পালনের ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

শনিবার (৩১ মে) সৌদি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ-কে দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

গ্র্যান্ড মুফতি বলেন, পারমিট ছাড়া হজপালন করা শরিয়াহ আইনের পরিপন্থী এবং একটি গুরুতর আইনলঙ্ঘন। এটি জনশৃঙ্খলার ওপর মারাত্মক প্রভাব ফেলে। আর দেশের আইন অনুসরণ না করা জনস্বার্থের পরিপন্থী কাজ, যা কোনোভাবেই কাম্য নয়।

শায়খ আবদুল আজিজ বিন আবদুল্লাহ বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জারি করা বিধিবিধান উপেক্ষা করা সরকারের আদেশের প্রতি স্পষ্ট অবাধ্যতা, যা শরিয়তের নীতিমালার বিরোধী। ‘যে কেউ অনুমতি ছাড়া হজ করবে, সে শরিয়াহ লঙ্ঘন করবে এবং এই অবাধ্যতার জন্য দায়ী হবে,’—জোর দিয়ে বলেন শায়খ আলে শায়খ।

বিবৃতিতে গ্র্যান্ড মুফতি হাজিদের স্বাস্থ্যবিধি ও প্রতিরোধমূলক ব্যবস্থাও মেনে চলার আহ্বান জানান। তিনি বলেন, ‘মহামারি ও সংক্রামক রোগ থেকে রক্ষা পাওয়া একটি ধর্মীয় কর্তব্য এবং দায়িত্ব। বিশেষত, যখন বিশ্বজুড়ে মুসলমানরা পবিত্র হজ পালনের জন্য একত্রিত হন, তখন স্বাস্থ্যবিধি আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।’

তিনি সকল হাজির নিরাপত্তা ও কল্যাণ কামনায় আল্লাহর কাছে দোয়া করেন এবং হজ ব্যবস্থাপনায় সৌদি নেতৃত্ব ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর ভূমিকারও প্রশংসা করেন।

সূত্র: সৌদি প্রেস এজেন্সি

এমএইচ/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ