শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সংগীত, নৃত্য ও নাট্যকলার শিক্ষক নিয়োগের প্রতিবাদে সাভারে বিক্ষোভ বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার

ফিলিস্তিনের শহীদ-আহতদের স্বজনদের অন্যরকম সম্মাননা সৌদি আরবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অন্যান্য বছরের মতো এবারও সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ফিলিস্তিনের শহীদ, বন্দি ও আহতদের স্বজনদের মধ্যে এক হাজার জনকে হজে আমন্ত্রণ জানিয়েছেন। ইতোমধ্যে প্রথম ধাপের ফিলিস্তিনি হাজিরা সৌদি আরবে পৌঁছেছেন। সেখানে তাদের হৃদয়গ্রাহী অভ্যর্থনা জানিয়েছে ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রণালয়। মক্কা ও মদিনার পবিত্র মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে এই অভ্যর্থনার আয়োজন করা হয়।

ছবিতে দেখা যায়, হুইলচেয়ারে বসা এক প্রবীণ মহিলা হাজিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হচ্ছে। আমন্ত্রিত হাজিদের হাতে তুলে দেওয়া হচ্ছে বিভিন্ন উপহারসামগ্রী ও সৌজন্য প্যাকেট। উপস্থিত ছিলেন সৌদি আরবের বিভিন্ন মিডিয়ার প্রতিনিধি, যারা এই মহতী উদ্যোগের প্রতিটি মুহূর্ত ক্যামেরাবন্দী করেন।

ফিলিস্তিনের শহীদ, বন্দী ও আহতদের পরিবারের সদস্যদের নিয়ে এই উদ্যোগ সৌদি আরবের মানবিকতা ও মুসলিম ঐক্যের প্রতীক হয়ে উঠেছে। এতে ফিলিস্তিনিদের প্রতি সৌদি সরকারের দীর্ঘদিনের সহানুভূতির আরও এক উজ্জ্বল বহিঃপ্রকাশ ঘটল।

ফিলিস্তিনের ধর্মমন্ত্রী হাতিম আল-বাকারি বলেন, ‘এই আমন্ত্রণ শুধু অর্থনৈতিক বা ধর্মীয় সহায়তা নয়, বরং এটি আমাদের আত্মমর্যাদা ও ন্যায্য অধিকারের প্রতি সৌদি সরকারের অটল সমর্থনের প্রতীক।’

প্রসঙ্গত, হজ গেস্ট প্রোগ্রামের আওতায় প্রতিবছর সৌদি সরকারের অর্থায়নে অনেক মুসলিমকে হজ করানো হয়ে থাকে। এবার ফিলিস্তিনের প্রতি সৌদি বাদশাহর একান্ত উদ্যোগে এ সংখ্যাটি দাঁড়াল এক হাজারে, যা এক অভূতপূর্ব মানবিক উদাহরণ হয়ে থাকবে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ