শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সংগীত, নৃত্য ও নাট্যকলার শিক্ষক নিয়োগের প্রতিবাদে সাভারে বিক্ষোভ বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার

দেশে দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। শুক্রবার (৬ মে) ঈদুল আজহার নামাজ এবং পশু কোরবানির মাধ্যমে ত্যাগের এই উৎসব উদযাপন করছেন বিশ্বের কোটি কোটি মুসলমান।

এক দিন আগে চাঁদ দেখা যাওয়ায় শুক্রবার সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতারসহ মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশে ঈদুল আজহা পালিত হচ্ছে। এর বাইরেও বিশ্বের বড় অংশজুড়ে আজ উদযাপিত হচ্ছে ঈদুল আজহা।

ইতোমধ্যে মক্কার মসজিদুল হারামে লাখো মানুষের উপস্থিতিতে ঈদুল আজহার নামাজ আদায় হয়েছে। সূর্যোদয়ের পরপরই নামাজ আদায় করা হয়।

আজ যেসব দেশে ঈদুল আজহা উদযাপিত হচ্ছে সেসব দেশে জিলহজ মাসের চাঁদ দেখা যায় ২৭ মে। বাংলাদেশের আকাশে পরদিন ২৮ মে চাঁদ দেখা যাওয়ায় দেশে ঈদুল আজহা উদযাপিত হবে আগামীকাল শনিবার (৭ জুন)। সাধারণত প্রতি বছরই বাংলাদেশে মধ্যপ্রাচ্যের একদিন পরে রোজা ও ঈদ পালিত হয়।

এদিকে অন্যান্য বছরের মতো এবারও বাংলাদেশের বিভিন্ন এলাকায় মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। তারা ঈদের নামাজ এবং পশু কোরবানির মাধ্যমে এই উৎসব পালন করছেন।

ঈদুল আজহা মূলত ত্যাগের উৎসব। হজরত ইবরাহিম আ. আল্লাহর নির্দেশ পেয়ে তাঁর নিজের কলিজার টুকরো সন্তান ইসমাইল আ.কে কোরবানি করতে প্রস্তুত হয়েছিলেন। এর পরিবর্তে আল্লাহ জান্নাত থেকে একটি পাটিয়ে দেন। সেই থেকে ঈদুল আজহায় পশু কোরবানির বিধান চালু হয়ে আসছে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ