শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার এইচএসসির চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করল ঢাকা বোর্ড

এবার হজে মারা গেছেন ২২ বাংলাদেশি


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

পবিত্র হজ পালন শেষে দেশে ফিরছেন বাংলাদেশি হাজিরা। ইতোমধ্যে হজের সফরে সৌদি আরবে গিয়ে ২২ বাংলাদেশির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ২০ জন পুরুষ ও ২ জন নারী। 

সর্বশেষ গত মঙ্গলবার মৃত্যুবরণ করেন সিরাজগঞ্জের উল্লাপাড়ার গোলাম মোস্তফা (৫৮)। হজযাত্রীদের মধ্যে মক্কায় মারা গেছেন ১৪ জন, মদিনায় ৭ জন ও আরাফায় ১ জন।

বুধবার (১১ জুন) ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালে এসব তথ্য জানা গেছে।

গতকাল ১০ জুন থেকে দেশে ফিরতে শুরু করেছেন হাজিরা। যা চলবে আগামী ১০ জুলাই পর্যন্ত চলবে। সৌদিআরবের উদ্দেশে বাংলাদেশি হজযাত্রীদের প্রথম ফ্লাইট ছিল ২৯ এপ্রিল আর শেষ ফ্লাইট ছিল ৩১ মে।

হজের আনুষ্ঠানিকতা শুরু হয় গত ৪ জুন। সেদিন হাজিরা মিনায় পৌঁছান। পরদিন ৫ জুন আরাফাতের ময়দানে অবস্থান করেন এবং সেখানে হজের মূল আনুষ্ঠানিকতা পালিত হয়। ৬ জুন পশু কোরবানি ও শয়তানকে প্রতীকী পাথর নিক্ষেপের মাধ্যমে মূল কার্যক্রম সম্পন্ন করেন। পরে হাজিরা বিদায়ি তাওয়াফ ও সাঈ করে হজের আনুষ্ঠানিকতা শেষ করেন।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ