শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সংগীত, নৃত্য ও নাট্যকলার শিক্ষক নিয়োগের প্রতিবাদে সাভারে বিক্ষোভ বিদেশে উচ্চশিক্ষায় আগ্রহীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেবে সরকার জেনেভায় হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা স্বাক্ষর ইউরোপে ৪ মার্কিন বিমান, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে ধোঁয়াশা সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার

ইসরায়েলের জন্য ‘যন্ত্রণাময় পরিণতি’ অপেক্ষা করছে: হুঁশিয়ারি খামেনির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সম্পাদকীয় ডেস্ক | ১৩ জুন ২০২৫

মধ্যপ্রাচ্যে আবারও উত্তপ্ত পরিস্থিতি। ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় নিহত হয়েছেন ইরানের রেভল্যুশনারি গার্ডের প্রধান জেনারেল হোসেইন সালামি এবং একাধিক শীর্ষ পরমাণু বিজ্ঞানী। এই হামলার জবাবে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বলেছেন, "ইসরায়েলের জন্য এক করুণ ও যন্ত্রণাময় পরিণতি অপেক্ষা করছে।"

শুক্রবার (১৩ জুন) ভোররাতে ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন অঞ্চলে একাধিক সামরিক ও পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায় ইসরায়েল। বিস্ফোরণে কেঁপে ওঠে তেহরান শহর। ইরানের পক্ষ থেকে জানানো হয়, এই হামলায় আবাসিক এলাকাও লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

রাষ্ট্রীয় বার্তাসংস্থা আইআরএনএ-কে দেওয়া বিবৃতিতে খামেনি বলেন

"এই হামলা ছিল এক নিষ্ঠুর অপরাধ। এতে আমাদের গর্বিত কমান্ডার ও বিজ্ঞানীরা শহীদ হয়েছেন। তবে তারা থেমে থাকবে না। তাদের সহকর্মীরা, ইনশাআল্লাহ, দায়িত্ব চালিয়ে যাবেন।"

তিনি আরও বলেন

"ইসরায়েলকে এই অপরাধের কঠিন মূল্য দিতে হবে। তারা শিগগিরই এক ভয়াবহ পরিণতির মুখোমুখি হবে।"

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন,

“এই হামলা ইরানের পরমাণু কর্মসূচির কেন্দ্রবিন্দুতে আঘাত করেছে এবং এটি অব্যাহত থাকবে।”

অন্যদিকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইউভ গ্যালান্ত হামলার সত্যতা নিশ্চিত করে দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেন। তাঁর ভাষায়, “ইরানের কাছ থেকে যে কোনো সময় পাল্টা হামলা আসতে পারে।”

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ