শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার এইচএসসির চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করল ঢাকা বোর্ড নতুন অর্থবছরে কোন মন্ত্রণালয়ে কত বাজেট বরাদ্দ দেশে ফিরেছেন ৫২ হাজার ৪৯১ হাজি লেবাননে জাতিসংঘের গাড়িবহরে হামলা, আহত ২ শান্তিরক্ষী

ইসরায়েলে ইরানের হামলায় নিহত ১, আহত ৬৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এ পর্যন্ত দু’জন নিহত হয়েছেন এবং মোট আহতের সংখ্যা বেড়ে পৌঁছেছে ৬৩ জনে। ইসরায়েলের সরকারি স্বাস্থ্য পরিষেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডোম এবং সেখানকার সম্প্রাচার সংবাদমাধ্যম চ্যানেল ১২ নিশ্চিত করেছে এ তথ্য। 

এক বিবৃতিতে মাগেন ডেভিড অ্যাডোম জানিয়েছে, শুক্রবার শেষ রাতে মধ্য ইসরায়েলের রিশন লেজিওন এলাকার একটি আবাসিক ভবনে আঘাত হানে ইরানি ক্ষেপণাস্ত্র। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন, আহত হন আরও ২০ জন।

নিহত ব্যক্তির নাম-পরিচয় উদ্ধার করা সম্ভব হয়নি। রিশন লেজিয়নে হামলার কয়েক ঘণ্টা আগে ইরানের নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রে ইসরায়েলের তেল আবিবে নিহত হয়েছিলেন এক নারী।

এদিকে শনিবার এক প্রতিবেদন ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২ জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে আহতের সংখ্যা বেড়ে পৌঁছেছে ৬৩ জনে। তাদের মধ্যে অন্তত ২ জনের অবস্থা আশঙ্কাজনক।

এছাড়া বাণিজ্যিক রাজধানী তেল আবিবের বিভিন্ন এলাকা থেকে এ পর্যন্ত ৪ শতাধিক ফিলিস্তিনিকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানা গেছে।

শুক্রবার ভোরে ইসরায়েলের বিমান হামলার জবাবে সেদিন রাতে তেল আবিবসহ ইসরায়েলের বিভিন্ন শহরে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। অধিকাংশ ক্ষেপণাস্ত্রই অবশ্য এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ধ্বংস করে ফেলেছে ইসরায়েল। তবে কয়েকটিকে ধ্বংস করা সম্ভব হয়নি।

ইসরায়েলি দৈনিক হারেৎজ জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েরের রামাত গান শহরের ৯টি আবাসিক ভবন ধ্বংস হয়েছে।

সূত্র : টাইমস অব ইসরায়েল, আনাদোলু এজেন্সি

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ