শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার এইচএসসির চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করল ঢাকা বোর্ড নতুন অর্থবছরে কোন মন্ত্রণালয়ে কত বাজেট বরাদ্দ দেশে ফিরেছেন ৫২ হাজার ৪৯১ হাজি লেবাননে জাতিসংঘের গাড়িবহরে হামলা, আহত ২ শান্তিরক্ষী

আমাদের উচিৎ ইরানের পাশে দৃঢ়ভাবে দাঁড়ানো: পাকিস্তানের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পাকিস্তানের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমদ বলেছেন, “ইরান সত্য ও ন্যায়ের পক্ষে রয়েছে, আমাদের উচিৎ নির্দ্বিধায় ইরানের পাশে দাঁড়ানো।”

আজ রাওয়ালপিন্ডির সন্ত্রাসবিরোধী আদালতের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “ইসরায়েল আন্তর্জাতিক আইন ভঙ্গ করে ইরানের ওপর হামলা চালিয়েছে। এটা জাতিসংঘ সনদের সরাসরি লঙ্ঘন।”

তিনি বলেন, “পাকিস্তান ইরানের ওপর ইসরায়েলের সন্ত্রাসী হামলার নিন্দা জানায়। দেশের প্রতিটি নাগরিক ইরানের পাশে আছে। পাকিস্তানের মুসলমানরা ইসরায়েলের বিরুদ্ধে ইরানের সঙ্গে রয়েছে।”

শেখ রশিদ আরও বলেন, “পাকিস্তানের প্রতিটি শিশু ইরানের পক্ষেই রয়েছে। ইরানের প্রতিশোধমূলক হামলা তাদের বৈধ অধিকার।”

শেখ রশিদের এই মন্তব্য দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে, বিশেষ করে ইসরায়েল-ইরান চলমান উত্তেজনার প্রেক্ষাপটে পাকিস্তানের অবস্থান স্পষ্ট করার বিষয়টি নতুন করে সামনে এনেছেন তিনি। সূত্র: ডেইলি জঙ্গ

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ