শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার এইচএসসির চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করল ঢাকা বোর্ড নতুন অর্থবছরে কোন মন্ত্রণালয়ে কত বাজেট বরাদ্দ দেশে ফিরেছেন ৫২ হাজার ৪৯১ হাজি লেবাননে জাতিসংঘের গাড়িবহরে হামলা, আহত ২ শান্তিরক্ষী

গাজায় ইসরাইলি সেনা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাজার দক্ষিণাঞ্চলে লড়াই চলাকালে এক ইসরাইলি সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী (আইডিএফ)। নিহতের নাম সার্জেন্ট ফার্স্ট ক্লাস (রিজার্ভ) নোয়াম শেমেশ (২১)। তিনি কফির ব্রিগেডের শিমশন ব্যাটালিয়নের একটি স্কোয়াডের কমান্ডার ছিলেন। জেরুজালেমের বাসিন্দা শেমেশ, গাজার খান ইউনিসে রকেটচালিত গ্রেনেড (আরপিজি) হামলায় প্রাণ হারান বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

রোববার (১৫ জুন) টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

অন্যদিকে, শনিবার রাতে ইরান ইসরাইলে একযোগে ডজনখানেক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে। এর একটি ক্ষেপণাস্ত্র হাইফার পূর্বে অবস্থিত আরব শহর তামরায় আঘাত হানে। এতে একটি দুইতলা বাড়ি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায় এবং একই পরিবারের চার নারী নিহত হন। আহত হন আরও অন্তত ১০ জন।

নিহতরা হলেন—মানার খাতিব, তার দুই মেয়ে হালা (২০) ও শাদা (১৩), এবং তাদের এক আত্মীয় মনাল খাতিব।

শনিবার দিনভর তুলনামূলক শান্ত থাকলেও রাতের এই হামলাটি ছিল ইরানের প্রথম পাল্টা ব্যালিস্টিক হামলা। রাত ১১টার পরপরই ইসরাইলের হোম ফ্রন্ট কমান্ড দেশজুড়ে মোবাইল সতর্কবার্তা পাঠায়, যদিও সাইরেন কেবল হাইফা ও উত্তরের এলাকাগুলোতে বাজানো হয়।

ইসরাইলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে বেশ কিছু ক্ষেপণাস্ত্র ভূপাতিত করে। তবে ওই হামলার ঘটনায় নতুন করে গোটা অঞ্চলে উত্তেজনা তীব্র হয়ে উঠেছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ