শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার এইচএসসির চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করল ঢাকা বোর্ড নতুন অর্থবছরে কোন মন্ত্রণালয়ে কত বাজেট বরাদ্দ দেশে ফিরেছেন ৫২ হাজার ৪৯১ হাজি লেবাননে জাতিসংঘের গাড়িবহরে হামলা, আহত ২ শান্তিরক্ষী

ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হোন: মাওলানা আরশাদ মাদানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বর্বর ইহুদি রাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ভারতের জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি ও দারুল উলুম দেওবন্দের প্রখ্যাত মুহাদ্দিস মাওলানা আরশাদ মাদানী।  ইরানের ওপর ইসরায়েলের সাম্প্রতিক হামলার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সাহায্য ছাড়া ইসরায়েল এত বড় বর্বরতা চালাতে পারে না।

শনিবার (১৪ জুন) নয়া দিল্লির জমিয়তে উলামায়ে ইসলামের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মাওলানা আরশাদ মাদানী বলেন, যেভাবে ইরানের সামরিক ঘাঁটি ও গুরুত্বপূর্ণ এলাকা লক্ষ্যবস্তু বানানো হয়েছে, তা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের সিদ্ধান্ত লঙ্ঘন। এসব হামলা শুধু ইরানের বিরুদ্ধে নয়, বরং মুসলিম বিশ্বের ওপর এক ধরনের যুদ্ধ ঘোষণা।

মাওলানা মাদানী বলেন, ইরাকের বিরুদ্ধে আগেও এভাবে আগ্রাসন চালিয়ে দেশটিকে ধ্বংস করা হয়েছিল। এখন ইরানকেও সেই পথেই নিয়ে যেতে চাচ্ছে ইসরায়েল।

 তিনি অবিলম্বে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান এবং মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার অনুরোধ জানান।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ