শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার এইচএসসির চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করল ঢাকা বোর্ড নতুন অর্থবছরে কোন মন্ত্রণালয়ে কত বাজেট বরাদ্দ দেশে ফিরেছেন ৫২ হাজার ৪৯১ হাজি লেবাননে জাতিসংঘের গাড়িবহরে হামলা, আহত ২ শান্তিরক্ষী

মার্কিন দূতাবাসে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ইসরায়েলকে লক্ষ্য করে সোমবার আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এ হামলায় রাজধানী তেল আবিব ও বন্দরনগরী হাইফায় অন্তত পাঁচজন নিহত এবং অনেকেই আহত হয়েছেন। ক্ষেপণাস্ত্র আঘাতে বিভিন্ন বাসাবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং একটি বিদ্যুৎকেন্দ্রেও ক্ষয়ক্ষতি হয়েছে।

যুক্তরাষ্ট্রের দূতাবাসও হামলার কিছুটা ধাক্কা খেয়েছে। দূতাবাসটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি, সেখানে অবস্থান করা প্রায় সাত লাখ মার্কিন নাগরিককে নিরাপত্তার স্বার্থে ঘরে অবস্থানের আহ্বান জানানো হয়েছে।

এ ঘটনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, “যদি মার্কিন স্বার্থ বা ঘাঁটিতে হামলা হয়, তাহলে ওয়াশিংটন সম্পূর্ণ শক্তি দিয়ে জবাব দেবে।”

তবে ইরান পিছপা হয়নি। দেশটি জানিয়েছে, তারা মধ্যপ্রাচ্যে ‘ইসলামী সেনাবাহিনী’ গঠন করে লড়াই চালিয়ে যাবে। ইরানের জ্যেষ্ঠ নেতা মহসেন রেজাই এক বক্তব্যে বলেন, “সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ককে সঙ্গে নিয়ে এ সেনাবাহিনী গঠন করা হবে।”

এদিকে ইরান অভিযোগ করেছে, ইসরায়েলি হামলায় তাদের ২২৪ জন নিহত এবং দেড় হাজারের বেশি আহত হয়েছেন।

অন্যদিকে, নেতানিয়াহুর নেতৃত্ব নিয়ে ক্ষোভ বাড়ছে ইসরায়েলের ভেতরে। অনেকেই মনে করছেন, বর্তমান সংকটে তার ওপর আর আস্থা রাখা যাচ্ছে না।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এ ধরনের পাল্টাপাল্টি হামলা চলতে থাকলে মধ্যপ্রাচ্যের এ সংঘাত আরও বিস্তৃত হওয়ার ঝুঁকি রয়েছে।

সূত্র: ডেইলি মেইল, আলজাজিরা

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ