শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার এইচএসসির চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করল ঢাকা বোর্ড নতুন অর্থবছরে কোন মন্ত্রণালয়ে কত বাজেট বরাদ্দ দেশে ফিরেছেন ৫২ হাজার ৪৯১ হাজি লেবাননে জাতিসংঘের গাড়িবহরে হামলা, আহত ২ শান্তিরক্ষী

সত্যিই কি পারমাণবিক অস্ত্র নিয়ে ইরানের পাশে দাঁড়াবে পাকিস্তান?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মধ্যপ্রাচ্যের বিষফোঁড়া হিসেবে পরিচিত ইসরায়েল সরাসরি হামলা চালানোর পর কড়া ভাষায় পাল্টা জবাব দিচ্ছে ইরানও। এই অবস্থায় ইরানের অভিজাত বাহিনীর এক শীর্ষ কর্মকর্তা দাবি করেছেন, ইসরায়েল যদি ইরানের বিরুদ্ধে পারমাণবিক বোমা ব্যবহার করে, তবে পাকিস্তান ইসরায়েলের ওপর পারমাণবিক হামলা চালাবে।

ইরানি টেলিভিশনে এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন জেনারেল মোহসেন রেজায়ি। খবর এনডিটিভি।

রেভল্যুশনারি গার্ড কর্পসের (IRGC) সিনিয়র অফিসার এবং ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সদস্য রেজায়ি বলেন, ‘পাকিস্তান আমাদের আশ্বস্ত করেছে যে, যদি ইসরায়েল আমাদের বিরুদ্ধে পারমাণবিক বোমা ব্যবহার করে, তাহলে তারা (পাকিস্তান) ইসরায়েলের ওপর পারমাণবিক হামলা চালাবে।’

রেজায়ি আরও বলেন, পাকিস্তান ইরানের পাশে থাকার অঙ্গীকার করেছে এবং মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে। ২০২৪ সালের শুরুতে ইরান-পাকিস্তানের মধ্যে হওয়া ক্ষেপণাস্ত্র বিনিময়ের পর দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক দেখা যাচ্ছে।

তেহরানের কিছু গোপন সক্ষমতা রয়েছে, যা এখনও বিশ্ববাসীর সামনে প্রকাশ পায়নি বলেও দাবি করেন তিনি।

তবে পাকিস্তানি কর্মকর্তারা এই দাবি অস্বীকার করেছেন। তবে ভিডিওটি এনডিটিভির পক্ষ থেকে যাচাই করা সম্ভব হয়নি বলে জানানো হয়েছে।

বর্তমানে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান ক্ষেপণাস্ত্র বিনিময়ে মোট ২৪৮ জনের মৃত্যু হয়েছে (ইরানে ২৩০ জন এবং ইসরায়েলে ১৮ জন)।
আন্তর্জাতিক পরমাণু নিরস্ত্রীকরণ প্রচার সংস্থার (ICAN) মতে, ইসরায়েল ও পাকিস্তান হলো সেই নয়টি দেশের মধ্যে দুটি, যারা বর্তমানে পারমাণবিক অস্ত্রের মালিক।

ইসরায়েলের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়ে পাকিস্তানের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য আসেনি, তবে দেশটি ইরানকে সমর্থন দিয়েছে, যেখানে ইসরায়েলকে পশ্চিমা বিশ্ব সমর্থন দিয়ে আসছে।

অন্যদিকে, বিশ্বের বৃহত্তম পারমাণবিক অস্ত্রধারী দেশগুলোর মধ্যে অন্যতম যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি মধ্যপ্রাচ্যের এই দুই যুদ্ধরত দেশের মধ্যে একটি সমঝোতা করানোর চেষ্টা করছেন।

জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর গতকাল সবচেয়ে কঠোর হুঁশিয়ারিতে ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেন, ‘যদি ইরান যুক্তরাষ্ট্রকে আক্রমণ করে, তবে মার্কিন সেনাবাহিনীর পূর্ণ শক্তি এমনভাবে তাদের ওপর নেমে আসবে, যা ইতিহাসে আগে কখনো দেখা যায়নি।’

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ