শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার এইচএসসির চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করল ঢাকা বোর্ড নতুন অর্থবছরে কোন মন্ত্রণালয়ে কত বাজেট বরাদ্দ দেশে ফিরেছেন ৫২ হাজার ৪৯১ হাজি লেবাননে জাতিসংঘের গাড়িবহরে হামলা, আহত ২ শান্তিরক্ষী

ইরানের হামলায় ধ্বংসনগরীতে ইসরায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইরানের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় দখলদার ইসরায়েল কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। একের পর এক হামলার ফলে রাজধানী তেল আবিব থেকে শুরু করে উপকূলীয় শহর হাইফা পর্যন্ত বহু এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখন আর দেখে বোঝার উপায় নেই—এটাই সেই স্বঘোষিত অজেয় রাষ্ট্র ইসরায়েল!

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (IDF) জানিয়েছে, সোমবার (১৬ জুন) ইরান ফের ইসরায়েলের দিকে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর প্রতিক্রিয়ায় উত্তরের বেশ কিছু এলাকায় সাইরেন বাজানো হয়েছে এবং স্থানীয় বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে চলে যেতে বলা হয়েছে।

আল জাজিরা জানিয়েছে, ইরানের সর্বশেষ হামলায় তেল আবিব ও হাইফা শহর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরের বিভিন্ন স্থানে বিধ্বস্ত ভবন, ভস্মীভূত গাড়ি ও আতঙ্কিত জনতা—সব মিলিয়ে যুদ্ধাবস্থার নির্মম বাস্তবতা ফুটে উঠেছে।

ইসরায়েলি চ্যানেল ১২ এক প্রতিবেদনে জানিয়েছে, ইরান থেকে নিক্ষিপ্ত তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মধ্যে মাত্র একটি প্রতিহত করা সম্ভব হয়েছে। বাকি দুটি উত্তর ইসরায়েলের খোলা এলাকায় আঘাত হানে।

জেরুজালেম পোস্ট-এর বরাতে IDF দাবি করেছে, তারা ইরানের ১২০টি ব্যালিস্টিক মিসাইল লঞ্চার ধ্বংস করেছে। তবে বিশ্লেষকরা বলছেন, বাস্তব পরিস্থিতি সম্পূর্ণ বিপরীত। প্রতিরক্ষা ব্যবস্থার গর্বিত অহংকার “আয়রন ডোম” এখন রীতিমতো চ্যালেঞ্জের মুখে।

CBS News জানিয়েছে, ইরানের ছোড়া প্রায় ১০০টি ক্ষেপণাস্ত্রের অধিকাংশ প্রতিহত করা গেলেও কিছু ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভেতরে আঘাত হেনেছে এবং তা উল্লেখযোগ্য ক্ষতি করেছে।

আনাদোলু এজেন্সি-র তথ্য অনুযায়ী, ইরানের সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলার কারণে হাইফা, ক্রায়োট, গ্যালিলি ও লোয়ার গ্যালিলি অঞ্চলে সাইরেন বাজানো হয়েছে। স্থানীয় জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ