শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার এইচএসসির চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করল ঢাকা বোর্ড নতুন অর্থবছরে কোন মন্ত্রণালয়ে কত বাজেট বরাদ্দ দেশে ফিরেছেন ৫২ হাজার ৪৯১ হাজি লেবাননে জাতিসংঘের গাড়িবহরে হামলা, আহত ২ শান্তিরক্ষী

ইসরায়েলের উপকূলীয় শহরে ইরানি মিসাইল হামলা, বাসে আগুন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ইসরায়েলের উপকূলীয় শহরে একটি খালি যাত্রীবাহী বাসে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানলে বাসটিতে আগুন ধরে যায়। এতে বাসটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়। হামলায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে দেশটির জরুরি পরিষেবা সংস্থাগুলো। খবর আলজাজিরার।

মঙ্গলবার (১৭ জুন) ইসরায়েলের স্থানীয় গণমাধ্যম ওয়াইনেট নিউজ জানায়, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ইসরায়েলের চারটি স্থানে আঘাত হেনেছে। এর মধ্যে হার্জলিয়ার একটি আটতলা ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং উপকূলীয় শহরে খালি একটি বাসে আগুন ধরে যায়।

এর আগে সোমবার (১৬ জুন) রাতে ইরান তেলআবিবের দিকে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালায়। দেশটির পক্ষ থেকে একে ‘ইতিহাসের সবচেয়ে বড় ও তীব্র হামলা’ বলে উল্লেখ করা হয়েছে।

হামলার পর তেলআবিবসহ আশপাশের এলাকাগুলোতে বিমান হামলার সাইরেন বাজতে শুরু করে, সৃষ্টি হয় আতঙ্কের।

অন্যদিকে, ইসরায়েলের পাল্টা হামলায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর সদ্য নিয়োগপ্রাপ্ত প্রধান কমান্ডার আলী শাদমানি নিহত হয়েছেন।

আলজাজিরার খবরে বলা হয়, তেহরানে চালানো এক হামলায় আইআরজিসি’র খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের এই প্রধানকে হত্যা করা হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, শাদমানি ছিলেন ইরানের “সবচেয়ে সিনিয়র সামরিক কমান্ডার” এবং সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির “ঘনিষ্ঠ সহযোগী”।

তবে ইরানের পক্ষ থেকে এই বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ