শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সিলেটে দুই মাজারের কোটি টাকা তছনছ, হিসাব চাইলেন ডিসি সারওয়ার সরকারের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন আদ্-দ্বীন কর্তৃপক্ষের শিশুশ্রমমুক্ত সমাজ গঠন সময়ের গুরুত্বপূর্ণ দাবি: ইসলামী যুব আন্দোলন বিজিবি-বিএসএফ সম্মেলনে সীমান্ত অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত হজ প্রস্তুতি নিয়ে আল ওয়াসির ফ্রি অনলাইন আলোচনা ও প্রশ্নোত্তর সভা ফেনীতে দুই মাসের শিশুকে হত্যার অভিযোগে বাবা গ্রেপ্তার এইচএসসির চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ করল ঢাকা বোর্ড নতুন অর্থবছরে কোন মন্ত্রণালয়ে কত বাজেট বরাদ্দ দেশে ফিরেছেন ৫২ হাজার ৪৯১ হাজি লেবাননে জাতিসংঘের গাড়িবহরে হামলা, আহত ২ শান্তিরক্ষী

ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি যুদ্ধ কেন চায় না ইসরায়েল?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইরানের সঙ্গে চলমান সংঘাত দীর্ঘমেয়াদি যুদ্ধে রূপ নিতে পারে—এ আশঙ্কায় উদ্বিগ্ন ইসরায়েল। যুদ্ধ যত দীর্ঘায়িত হবে, তত বেশি রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ক্ষতির মুখে পড়বে ইসরায়েল। এমন মত প্রকাশ করেছেন ইসরায়েলি বিশ্লেষক ডেনিস স্ট্রানোভিচ। খবর রেডিও তেহরান ও পার্স টুডের।

ওয়ালা নিউজে প্রকাশিত এক বিশ্লেষণধর্মী লেখায় ইসরায়েলের এই প্রভাবশালী বিশ্লেষক বলেন, “যুদ্ধ এখনো চলছে, কিন্তু তা দীর্ঘমেয়াদি হয়ে উঠলে ইসরায়েলের জন্য তা ভয়াবহ পরিণতি ডেকে আনবে।”

ডেনিস স্ট্রানোভিচ আরও বলেন, “দীর্ঘমেয়াদি সংঘাতে ইসরায়েলের অর্থনীতি ভেঙে পড়বে এবং সমাজেও চরম অস্থিরতা তৈরি হবে। ইসরায়েলের উচিত দ্রুত এই যুদ্ধের অবসান ঘটানো।”

জায়নিস্ট সেন্টার ফর সিকিউরিটি রিসার্চের গবেষক এবং ইসরায়েলি সামরিক গোয়েন্দা বিভাগের ইরান ডেস্কের সাবেক প্রধান হিসেবে তিনি সতর্ক করে বলেন, “ইসরায়েলের পক্ষে ইরানের পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি পুরোপুরি বন্ধ করা সম্ভব নয়। বাস্তবতা মেনে দ্রুত সমাধানে পৌঁছাতে হবে।”

তিনি অভিযোগ করেন, “যুদ্ধ শেষ করা নিয়ে ইসরায়েলি অভ্যন্তরীণ মহলে ঐক্যমত্য নেই, নেতৃত্বে বিভ্রান্তি ও দ্বিধা স্পষ্ট।”

উল্লেখ্য, গত শুক্রবার থেকে ইসরায়েল ইরানের সামরিক ও পরমাণু স্থাপনায় ধারাবাহিক বিমান হামলা চালায়। এর জবাবে তেহরান থেকে ইসরায়েলের রাজধানী তেলআবিবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়।

ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, এই সংঘাতে তাদের ২৪ জন নাগরিক নিহত এবং শতাধিক আহত হয়েছে। অন্যদিকে, ইরান দাবি করছে, ইসরায়েলের পাল্টা হামলায় ২২৪ জন নিহত এবং ১,০০০ জনের বেশি আহত হয়েছে।

তথ্যসূত্র: পার্স টুডে

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ