শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
একটি ভাইরাল ভিডিও, এক আলেম এবং অজানা কিছু প্রশ্ন ‘উচ্চাভিলাষী বাজেট অর্থনীতিকে আরও চাপে ফেলবে: শায়খে চরমোনাই কওমির ভাবমূর্তি রক্ষায় বোর্ড ও প্রতিষ্ঠানগুলো যা করতে পারে ধর্ষণে অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী কিশোরী, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার ‘প্রযুক্তি খাতে প্রতি বছর ২ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে’ যুদ্ধ বন্ধের চুক্তির বিষয়ে ট্রাম্পের দাবি অস্বীকার করল ইরান দেশের ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা ভারতে ‘জয় শ্রী রাম’ বলতে অস্বীকার করায় ২ মুসলিমকে মারধর শরয়ি হালালা বনাম হালালা সেন্টার: আমাদের নৈতিক পরাজয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষাখাতে ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

মার্কিন ঘাঁটিতে ইরানি হামলার প্রতিবাদে জাতিসঙ্ঘকে কাতারের চিঠি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রিত আল-উদেইদ বিমানঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানিয়ে জাতিসঙ্ঘ মহাসচিবের কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে কাতার।

মঙ্গলবার এক বিবৃতিতে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার রাতে সংঘটিত ওই হামলাকে ‘বিপজ্জনক উসকানি’ আখ্যা দেওয়া হয়েছে। একইসঙ্গে এটিকে কাতারের ‘সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার সরাসরি লঙ্ঘন’ বলে উল্লেখ করা হয়েছে।

চিঠিতে বলা হয়, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির ওই হামলা শুধু কাতারের জন্য নয়, পুরো অঞ্চলের শান্তি ও নিরাপত্তার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করেছে।

বিবৃতিতে কাতার সরকার জোর দিয়ে বলেছে, জাতিসঙ্ঘ সনদ ও আন্তর্জাতিক আইনের আলোকে কাতার এই ঘটনার যথাযথ জবাব দেওয়ার অধিকার সংরক্ষণ করে। ইতোমধ্যে দোহায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতকে তলব করে কাতার সরকার তাদের অবস্থান স্পষ্ট করেছে।

এর আগে, সোমবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইরান থেকে ছোড়া সব ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে এবং এ ধরনের উসকানিমূলক কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।

সূত্র: বিবিসি

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ