শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
একটি ভাইরাল ভিডিও, এক আলেম এবং অজানা কিছু প্রশ্ন ‘উচ্চাভিলাষী বাজেট অর্থনীতিকে আরও চাপে ফেলবে: শায়খে চরমোনাই কওমির ভাবমূর্তি রক্ষায় বোর্ড ও প্রতিষ্ঠানগুলো যা করতে পারে ধর্ষণে অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী কিশোরী, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার ‘প্রযুক্তি খাতে প্রতি বছর ২ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে’ যুদ্ধ বন্ধের চুক্তির বিষয়ে ট্রাম্পের দাবি অস্বীকার করল ইরান দেশের ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা ভারতে ‘জয় শ্রী রাম’ বলতে অস্বীকার করায় ২ মুসলিমকে মারধর শরয়ি হালালা বনাম হালালা সেন্টার: আমাদের নৈতিক পরাজয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষাখাতে ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

অবশেষে ইসরায়েলের বিরুদ্ধে সাহসী সিদ্ধান্ত জর্ডানের


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

যুব বাস্কেটবল বিশ্বকাপে ইসরায়েলের সঙ্গে খেলতে অস্বীকৃতি জানিয়েছে জর্ডান। কয়েক সপ্তাহ ধরে জল্পনা-কল্পনার পর জর্ডানের জাতীয় বাস্কেটবল দল আন্তর্জাতিক বাস্কেটবল ফেডারেশন এফআইবিএ-কে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছে।

দ্য টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, জর্ডান আজ ২০২৫ সালের অনূর্ধ্ব-১৯ বাস্কেটবল বিশ্বকাপে ইসরায়েলের বিরুদ্ধে খেলতে কোনো দল মাঠে নামাবে না।

যদি এটি করা হয়, তবে ইসরায়েল স্বয়ংক্রিয়ভাবে জর্ডানের বিরুদ্ধে ২০-০ টেকনিক্যাল জয় পাবে। গত রাতে ইসরায়েল সুইজারল্যান্ডকে ১০২-৭৭ ব্যবধানে পরাজিত করেছে। অন্যদিকে জর্ডান ডোমিনিকান রিপাবলিকের কাছে হেরে গেছে।

ইসরায়েল বাস্কেটবল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আমোস ফ্রিশম্যান বলেন, বাস্কেটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জর্ডান দলের সিদ্ধান্তে আমি দুঃখিত। আমি আশা করেছিলাম, জর্ডানিয়ানরা খেলতে আসবে। আমি বিশ্বাস করি, খেলাধুলা জনগণ এবং সংস্কৃতির মধ্যে একটি সেতু, রাজনৈতিক ক্ষেত্র নয়।

ইরান ইসরায়েলের হামলায় জর্ডানের আকাশপথ ব্যবহার করেছে বলে অভিযোগ ওঠে। অন্যদিকে ইরানের ছোড়া মিসাইল ও ড্রোন ইসরায়েলে পৌঁছার আগেই ভূপাতিত করে জর্ডান সেনাবাহিনী। এ নিয়ে মুসলিম বিশ্ব ক্ষুব্ধ হয়।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ