শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
একটি ভাইরাল ভিডিও, এক আলেম এবং অজানা কিছু প্রশ্ন ‘উচ্চাভিলাষী বাজেট অর্থনীতিকে আরও চাপে ফেলবে: শায়খে চরমোনাই কওমির ভাবমূর্তি রক্ষায় বোর্ড ও প্রতিষ্ঠানগুলো যা করতে পারে ধর্ষণে অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী কিশোরী, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার ‘প্রযুক্তি খাতে প্রতি বছর ২ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে’ যুদ্ধ বন্ধের চুক্তির বিষয়ে ট্রাম্পের দাবি অস্বীকার করল ইরান দেশের ১০ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা ভারতে ‘জয় শ্রী রাম’ বলতে অস্বীকার করায় ২ মুসলিমকে মারধর শরয়ি হালালা বনাম হালালা সেন্টার: আমাদের নৈতিক পরাজয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষাখাতে ৫৭ হাজার ৩০১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

ট্রাম্পের মন্তব্যে মুসলিমদের অনুভূতিতে আঘাত: ইরান


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনির বিরুদ্ধে করা ‘অপমানজনক’ মন্তব্যকে আন্তর্জাতিক কূটনৈতিক রীতিনীতির চরম লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে।

একটি বিবৃতিতে ইরান জানিয়েছে, ট্রাম্পের বক্তব্য শুধু জাতিসংঘ সনদের আত্মনিয়ন্ত্রণ অধিকার নীতির বিরোধী নয়, এটি বিশ্বের লক্ষ-কোটি মুসলিমের অনুভূতিতে গভীর আঘাত করেছে এবং একটি সম্মানিত সভ্যতাকে অবমাননা করেছে।

সম্প্রতি ট্রাম্প এক বক্তব্যে দাবি করেন যে, তিনি ইসরায়েল এবং মার্কিন বাহিনীকে ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যার পরিকল্পনা থেকে বিরত রেখেছিলেন। ইরান এই মন্তব্যকে ‘অশোভন ও কুরুচিকর’ আখ্যা দিয়ে তীব্র প্রতিবাদ জানায়।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ট্রাম্পের এই ধরনের মন্তব্য ইরান এবং মুসলিম বিশ্বের ধর্মীয় ও রাজনৈতিক নেতাদের প্রতি অবমাননাকর ভাষা ব্যবহার করে, যা মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষুদ্র চিন্তাধারার পরিচায়ক এবং তাদের ‘সংলাপ ও সহযোগিতা’ প্রচেষ্টাকে প্রশ্নবিদ্ধ করে তোলে।

মন্ত্রণালয় আরও যুক্ত করেছে যে, যুক্তরাষ্ট্রকে উসকানিমূলক ভাষা ব্যবহার বন্ধ করার এবং ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোর উপর হামলার জন্য আন্তর্জাতিক আইন অনুযায়ী জবাবদিহি করার আহ্বান জানানো হয়েছে।

এছাড়া, ইরান দাবি করেছে যে, ২২ জুন যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে মিলে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে জাতিসংঘ সনদ ও পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি লঙ্ঘন করেছে। এর প্রতিক্রিয়ায়, ইরান কাতারে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ মার্কিন সেনাঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। পরবর্তীতে ট্রাম্প একটি অস্ত্রবিরতির ঘোষণা দেন।

ইরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এই আচরণ কেবল কূটনৈতিক সৌজন্যবোধকে অপমান করে না, বরং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের গ্রহণযোগ্যতা এবং তার কূটনৈতিক অবস্থানকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ